প্রসেনজিৎ মাহাতো:
জল্পনার অবসান। মিনি ডার্বির দিন ঘোষণা করল আইএফএ। প্রিমিয়ার–‘এ’ ডিভিশনের ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করল আইএফএ। সেখানেই তৈরী হল নতুন সূচি। ২০ সেপ্টেম্বর মহমেডানের বিরুদ্ধে খেলবে মোহনবাগান। ম্যাচ হবে যুবভারতীতে। ২৬ সেপ্টেম্বর হবে ইস্টবেঙ্গল বনাম মহমেডান ম্যাচ। এই ম্যাচের জায়গা এখনও চূড়ান্ত হয়নি। যুবভারতী বা কল্যাণী স্টেডিয়ামে হতে পারে ম্যাচ।
আইএফএ–র দাবি, দুর্গাপুজোর আগেই লিগ শেষ হবে। আপাতত ২৬ সেপ্টেম্বর পর্যন্ত লিগের খসড়া সূচি তৈরি করেছে আইএফএ। কর্তাদের আশা, ৩০ সেপ্টেম্বরের মধ্যে লিগ শেষ হবে। সচিব জয়দীপ মুখার্জি বলেন, ‘তিন প্রধানকে ধন্যবাদ জানাতে চাই। ফুটবলের স্বার্থে সবাইকে একত্রিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news