Breaking News
Home / TRENDING / ভিভের পাড়ায় নয়া মিশনে বিরাটরা 

ভিভের পাড়ায় নয়া মিশনে বিরাটরা 

প্রসেনজিৎ মাহাতো: 

 

বৃহস্পতিবার থেকে সেই অ্যান্টিগায়  ১৭ বছরের রেকর্ড ধরে রাখার লড়াইয়ে নামছে বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি। ভিভ রিচার্ডস, ক্লাইভ লয়েড, ব্রায়ান লারার দেশের বিরুদ্ধে ২০০২ থেকে টেস্ট সিরিজে অপরাজিত ভারত। কোহলির সামনে ‘‌বিরাট’‌ চ্যালেঞ্জ সেই অপরাজিত তকমা ধরে রাখা। 

পাশাপাশি, বিরাটের সামনে মহেন্দ্র সিং ধোনিকে স্পর্শ করার হাতছানি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারত জিততে পারলে অধিনায়ক হিসেবে ২৭ টেস্ট জেতার সিংহাসনে এমএসডি–র সঙ্গে বসে পড়বেন বিরাটও। শুধু ধোনি নন, প্রথম টেস্টে কোহলি যদি শতরান করেন তাহলে অধিনায়ক হিসেবে ১৯ শতরান করা রিকি পন্টিংকে ছুঁয়ে ফেলবেন। 

 

চলতি ক্যারিবিয়ান সফরে টি–২০ এবং একদিনের সিরিজ জয়ী ভারতের সামনে এবার নয়া মিশন। যে মিশন সফল করতে প্রত্যয়ী ভারতীয় দল। নর্থ সাউন্ডে ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আইসিসি–র টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজ খেলতে নামার আগে ফুরফুরে  মেজাজে দল। বুধবার ম্যাচের আগের দিন সতীর্থ, সাপোর্ট স্টাফদের নিয়ে চুটিয়ে বিচ পার্টি করলেন কোহলি।

 

স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের বাইশ গজ সাধারণত পেস সহায়ক। অতীত অভিজ্ঞতা তাই বলছে। সেক্ষেত্রে কোহলি সম্ভবত তিন পেসার এবং এক স্পিনারে রণনীতি সাজাতে পারেন। পেসারদের মধ্যে বিরাটের হাতে অনেক বিকল্প। ফিট হয়ে  হয়ে ফিরেছেন যশপ্রীত বুমরা। রয়েছেম ইশান্ত শর্মা, উমেশ যাদব, মহম্মদ সামি এবং ভুবনেশ্বর কুমারও। এঁদের মধ্যে সামির খেলার সম্ভাবনা কম। প্রথম একাদশে ইশান্ত, বুমরা খেলছেনই। তৃতীয় জায়গাটায় উমেশ এবং ভুবনেশ্বরের মধ্যে লড়াই চলবে। স্পিনার বাছার কাজটা তুলনামূলক সহজ। একমাত্র স্পিনার হিসেবে কুলদীপ যাদবের শিকে ছিঁড়তে পারে।

ব্যাটিং অর্ডার নিয়ে কোহলির মাথাব্যথা আরও বেশি। প্রথমত, রোহিত শর্মা নাকি অজিঙ্কা রাহানে থাকবেন প্রথম দলে তা নিয়ে দ্বিধায় টিম ম্যানেজমেন্ট।  হার্দিক পান্ডিয়াকে এই সিরিজে পাওয়া যাবে না বলে ব্যাটিং লাইন–আপ সাজাতে সমস্যায় কোহলি। ওপেনিংয়ে মায়াঙ্ক আগরওয়াল একপ্রকার নিশ্চিত। কিন্তু তঁার সঙ্গে জুটি কে বাঁধবেন?‌ সাধারণ যুক্তি বলছে লোকেশ রাহুল। তিনি স্পেশ্যালিস্ট ওপেনার। অস্ট্রেলিয়া সিরিজে দুরন্ত পারফর্ম করা হনুমা বিহারিও ওপেন করার দাবিদার। আরও একটা জায়গা নিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আগ্রহ রয়েছে। উইকেটের পিছনে কে?‌ ঋষভ পন্থ নাকি ঋদ্ধিমান সাহা? দ্বিধায় দল..

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *