Breaking News
Home / TRENDING / ডার্বির উত্তেজনায় ফুটছে শহর, ইস্টবেঙ্গল কোচের স্বপ্ন ভাঙতে তৈরি বাগান কোচ

ডার্বির উত্তেজনায় ফুটছে শহর, ইস্টবেঙ্গল কোচের স্বপ্ন ভাঙতে তৈরি বাগান কোচ

প্রসেনজিৎ মাহাতো:

 

আজ, রবিবার থেকে ঠিক ত্রিশ দিন বাদে মহালয়া। দেবীপক্ষের শুরু। তবে তার আগে আজ শহরে ফুটবলপক্ষ। অর্থাৎ বাঙালির চিরন্তন আবেগের ডার্বি। রবিবার শহরের সমস্ত রাস্তা মিলবে যুবভারতীতে। ৯০ মিনিটের যুদ্ধে শেষে কেউ হয়তো ফিরবে হাসি মুখে, কেউ ব্যাজরা মুখে। তবু, ডার্বি বলে কথা। এ যেন বাঙালির কাছে একটা উৎসব, তা যুগ যুগ ধরে প্রমাণিত।

ইতিমধ্যেই ডার্বি ঘিরে উত্তেজনা, উন্মাদনা তুঙ্গে। টিকিট প্রায় সব নিঃশেষিত। ম্যাচের দিন সকালে স্বভূমির সামের কাউন্টার থেকে অল্প সংখ্যক টিকিট বিক্রি করা হবে।

 

দু’ দলই তৈরি। বিশেষজ্ঞদের মতে, ডার্বিতে এগিয়ে ইস্টবেঙ্গল। কিন্তু কোচ আলেজান্দ্রো মেনেন্ডেজ তা মানতে নারাজ, কারণ, তিনি জানেন ডার্বিতে ফেবারিট বলে কিছু হয় না। ম্যাচের দিন স্নায়ু নিয়ন্ত্রণে রাখতে পারলেই কিস্তিমাত।

 

মোহনবাগানও আত্মবিশ্বাসী। আন্ডারডগ হয়েও পিছিয়ে থেকে দৌড় শেষ করতে চায় তারা। গত মরশুমের দুটো ডার্বি হারতে হয়েছে। সেই জেদ থেকে ডার্বি জিততে মরিয়া বাগান। গঞ্জালেস বলেছেন, ‘ম্যাচের পর আমার পা দুটো কেটে বাদ দিতে হলে হবে, তবু ডার্বি জেতা চাই।’ পিছিয়ে নেই লাল–হলুদ শিবিরও। হুঙ্কার ছেড়েছেন কোলাডো। তাঁর দাবি, ইস্টবেঙ্গলই জিতবে ডার্বি।

 

তৈরি যুযুধান দু–পক্ষই। এবার শুধু যুবভারতীর সবুজ– ঘাসে বারুদ ওঠার অপেক্ষায়। এবার জিতলে ডার্বি জয়ের হ্যাটট্রিক হবে আলেসান্দ্রোর। কিন্তু বাগান কোচ কি পারবেন হ্যাটট্রিকে স্বপ্ন চুরমার করতে? অপেক্ষার কয়েকঘন্টা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *