Breaking News
Home / TRENDING / ডার্বি নায়ক ছাত্রকে নিয়ে আপ্লুত প্রধান শিক্ষক, শেখ সাহিলকে সংবর্ধনা দেবে স্কুল

ডার্বি নায়ক ছাত্রকে নিয়ে আপ্লুত প্রধান শিক্ষক, শেখ সাহিলকে সংবর্ধনা দেবে স্কুল

প্রসেনজিৎ মাহাতো:
ডার্বি কাঁপিয়ে এবার স্কুল মাতালেন শেখ সাহিল। ব্যারাকপুরের মন্মথনাথ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিলাল সিনহার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মোহনবাগানের হয়ে ডার্বিতে দুরন্ত পারফর্ম করা সাহিল। প্রসঙ্গত, এই স্কুলেরই ছাত্র সাহিল। স্বভাবতই তাঁকে দেখে বন্ধুরা ছুটে আসে। জড়িয়ে ধরে। প্রধান শিক্ষক সাহিলকে স্টাফরুমে নিয়ে গিয়ে অন্যান্য শিক্ষকদের সঙ্গে বিশেষভাবে পরিচয় করিয়ে দেন। আসলে সাহিল এখন তাঁর স্কুলের গর্ব। মনিলালবাবু বলেন, ‘ও ভর্তি হওয়ার সময়ই বলেছিল খেলতে ভালবাসে। স্কুলে আসতে পারবে না রোজ। আমিও ফুটবল পাগল। ওর অনুরোধ মেনে নিয়েছি।’
সব মিলিয়ে ব্যারাকপুরের মন্মথনাথ উচ্চবিদ্যালয়ে খুশির হাওয়া। উল্লেখ্য, শুক্রবার সকালে শেখ সাহিলকে সংবর্ধনা দেবে তাঁর নিজেরই স্কুল। স্বভাবতই টিন এজার ডার্বি নায়ক নিজের স্কুলের এমন আদর পেয়ে খুশি। শিক্ষক মনিলাল সিনহা তাঁর ছাত্রকে এদিন বলেন, ‘সবসময় সবাইকে সম্মান দিয়ে চলবি। অহংকার করবি না কখনও। আরও বড় হতে হবে। যারা সাহায্য করেছে জীবনে, তাদের মনে রাখবি।’

এদিকে সাহিলের জন্য ভূগোলের প্র্যাকটিকাল পরীক্ষা বিশেষ ভাবে নিয়েছে স্কুল। খেলা থাকায় সমস্যা হয়েছিল। সাহিল বর্তমানে দ্বাদশ শ্রেণির কলা বিভাগে ছাত্র। সামনেই পরীক্ষা। চাপে রয়েছেন মোহনবাগানের অ্যাটাকিং হাফের ভরসা। যদিও খেলা আর পড়াশুনা একসঙ্গেই চালিয়ে যেতে চান শেখ সাহিল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *