Breaking News
Home / TRENDING / দেশে ফিরেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সিন্ধু, ক্রীড়ামন্ত্রীর উপহার ১০ লক্ষের চেক

দেশে ফিরেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সিন্ধু, ক্রীড়ামন্ত্রীর উপহার ১০ লক্ষের চেক

প্রসেনজিৎ মাহাতো:
প্রথম ভারতীয় হিসেবে ব্যাডমিন্টনে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ১৩০ কোটির দেশকে গর্বিত করেছেন সোনার মেয়ে। সোনার মেয়ে পি ভি সিন্ধু ঘরে ফিরলেন মঙ্গলবার। ফিরেই দেখা করলেন দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে। এদিন সিন্ধু দেখা করেন ক্রীড়ামন্ত্রীর সঙ্গেও।

দু’দিন আগে ইতিহাস তৈরি করে চমকে দিয়েছেন সকলকে। মায়ের জন্মদিনে সোনা জিতে উপহার দেন মা’কে। এদিন মা দিলেন উপহার। বিরিয়ানি রান্না করে মেয়েকে খাওয়ালেন সিন্ধুর মা পি বিজয়া। মেয়ে যেহেতু বিরিয়ানি খেতে দারুণ ভালবাসেন।
মঙ্গলবার ভোরে বিমানবন্দরে নামেন সিন্ধু। সঙ্গী ছিলেন কোচ পুল্লেলা গোপীচাঁদ। বিমানবন্দরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সকলেই সোনার মেয়েকে দেখে আনন্দ উল্লাসে ফেটে পড়ছিলেন। বিমানবন্দরের বাইরে বেরিয়ে সকলের উদ্দেশে হাত নাড়েন সিন্ধু। মুখে মিঠে হাসি। গোপী স্যর সামনের ভিড় ঠেলে রাস্তা করে দিচ্ছেলেন ছাত্রীকে। সিন্ধুকে নিয়ে তখন গণ আবেগের বিস্ফোরণ।


এদিন সিন্ধু প্রথমে দেখা করেন ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে। ক্রীড়ামন্ত্রী অভিনন্দন জানান সিন্ধুকে। এইসঙ্গে তাঁর হাতে ১০ লক্ষ টাকার চেক তুলে দেন। এরপরই সিন্ধুর সঙ্গে দেখা হয় নরেন্দ্র মোদীর। মোদী অভিনন্দন জানান সোনার মেয়েকে। অবশ্য বাসেলে সোনার জেতার পর পরই মোদী টুইট করেছিলেন, ‘ও আমাদের দেশের মুখ উজ্জ্বল করেছে। ওকে নিয়ে আমরা প্রত্যেকে গর্বিত।’ সিন্ধুও পাল্টা টুইট করে মোদীকে ধন্যবাদ জানান সে সময়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *