প্রসেনজিৎ মাহাতো:
ক্যারিবিয়ান সফরটা এখনও পর্যন্ত বেশ ভালই কেটেছে বিরাট কোহলি ব্রিগেডের। অ্যান্টিগায় স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্ট জিতে ২৭ বছরের রেকর্ড অক্ষুন্ন রেখেছে ভারতীয় দল। এবার মিশন সাবাইনা পার্কে সিরিজের দ্বিতীয় টেস্ট। যা জেতার ব্যাপারেও আত্মবিশ্বাসী ভারতীয় দল।
প্রথম টেস্টে নামার আগে বিচপার্টি করেছিল ভারতীয় দল। দ্বিতীয় টেস্টে নামার আগে জামাইকায় ভারতীয় হাইকমিশনারের বাড়িতে নৈশভোজ সারলেন বিরাটরা। দলে ফুরফুরে হাওয়া।
দ্বিতীয় টেস্টের দলেও রোহিত, অশ্বিনের জায়গা হচ্ছে না। উইকেট কিপার হিসেবে ঋষভ পন্থের উপরই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট।
প্রসঙ্গত, দ্বিতীয় টেস্ট জিতলে ইতিহাস গড়বে ভারত। ক্যারিবিয়ান সফরে ওয়ান ডে, টি২০ এবং টেস্ট সিরিজ জিতে ইতিহাস তৈরির হাতছানি বিরাটের দলের সামনে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news