Breaking News
Home / TRENDING / ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি স্প্যানিশ ফুটবলার জুয়ান মেরা

ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি স্প্যানিশ ফুটবলার জুয়ান মেরা

নীল রায়।

ষষ্ঠ বিদেশি হিসেবে জুয়ান মেরা গঞ্জালেসকে চূড়ান্ত করল কোয়েস ইস্টবেঙ্গল। শুক্রবার রাতে ক্লাবের তরফে এই খবর জানানো হয়েছে। আরও জানানো হয়েছে খুব তাড়াতাড়ি কলকাতায় চলে আসবেন এই স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার। ক্লাব সূত্রে খবর, ঘরোয়া লিগের ডার্বির আগেই যাতে গঞ্জালেসকে কলকাতায় আনা যায় তার চেষ্টা হচ্ছে। তবে তা সম্ভব কিনা তা চূড়ান্ত জানানো হয়নি। ইতিমধ্যে পঞ্চম বিদেশি হিসেবে স্প্যানিশ স্ট্রাইকার মার্কোস সই করে ফেলেছেন ইস্টবেঙ্গলে। তাই আগামী ডার্বিতে তাঁকে যে লাল হলুদ জার্সিতে দেখা যাবে তা নিয়ে আর কোনও জল্পনার অবকাশ নেই।

জানা গিয়েছে কোচ আলেজান্দ্রো মেনেন্দেজের পছন্দেই লাল-হলুদ জার্সি পড়তে চলেছেন ২৫ বছর বয়সী এই স্প্যানিশ ফুটবলার। ইস্টবেঙ্গলের ছয়জন বিদেশীর মধ্যে পাঁচজনই স্প্যানিশ ফুটবলার। মাত্র একজন সেনেগাল জাত ফরাসি ফুটবলার কাসিম আইদারা। ডুরান্ড কাপের সেমিফাইনালে হারের পরেই সমর্থকদের মধ্যে দাবি উঠেছিল ইস্টবেঙ্গল আক্রমণভাগে দুরন্ত খেলোয়াড় আনতে হবে। ষষ্ঠ বিদেশির নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে কর্মী-সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় সন্তোষ প্রকাশ করে ইতিবাচক বার্তা দিতে শুরু করেছেন মার্কোস ও গঞ্জালেসকে নিয়ে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *