প্রসেনজিৎ মাহাতো :
রাজ্য টিটিতে পুরুষদের সিঙ্গলসে নজির গড়ার পাশপাশি চ্যাম্পিয়ন হলেন আকাশ পাল। বৃহস্পতিবার রামগড়ের প্রগতি সংঘ টিটি অ্যাকাডেমিতে ফাইনালে ১৭ বছরের আকাশ টুর্নামেন্টের দ্বিতীয় শীর্ষ বাছাই হাওড়ার অনির্বাণ ঘোষকে হারিয়ে দিলেন। অনির্বান ছিলেন ফাইনালে হট ফেবারিট। তাঁকে হারিয়ে খেতাব পকেটে নিলেন আকাশ। হিন্দমোটরের দ্বাদশ শ্রেণীর ছাত্র আকাশ ফাইনালে অনির্বাণকে সিঙ্গলসে ১১–৪, ৭–১১, ১১–৬, ১০–১২, ১১–৮, ১১–৬ ফলাফলে হারান।
মহিলাদের সিঙ্গলসে খেতাব জিতেছেন পূর্ব কলকাতা থেকে প্রাপ্তি সেন। যিনি সম্প্রতি মেয়েদের টিটি রাঙ্কিংয়ে নবম স্থানে রয়েছেন। জয়ন্ত পুষিলালের ছাত্রী প্রাপ্তি হারান উত্তর ২৪ পরগণার মৌমিতা দত্তকে। খেলার ফল ১১–৭, ১৩–১১, ১৪–১২, ১১–৯। ফাইনালে মেয়েদের সিঙ্গলসে ঐহিকা মুখার্জি খেলেননি। মেয়েদের দলগত ফাইনালে চোট পান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং প্রাক্তন ফুটবলার সুকুমার সমাজপতি। এছাড়াও নানা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন অনিকেত সেন চৌধুরী, পয়মন্তী বৈশ্য, সৌমিল মুখার্জি, পৃথকী চক্রবর্তী, আকাশ পাল, মৌমিতা দত্ত, প্রত্যুষ মণ্ডল, নন্দিনী সাহা, শ্রীজন দেব মান্না, আরুষী নন্দী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news