নিজস্ব সংবাদদাতাঃ নিরাপদে কেউ নেই। ৭০ জন মারা গেছে আর কত জনের কপালে এমন মৃত্যু লেখা কেউ জানে না! বৃহস্পতিবার মালদা টাউন স্টেশনে একটি দলীয় কর্মসূচিতে এসে এমনই বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি এদিন আরও বলেন, সরকারের সুরক্ষা দেয়ার কথা, উল্টে সরকারই সন্ত্রাস করছে। যে পদ্ধতিতে বিরোধীশূন্য করা …
আরও পড়ুন »বঙ্গ সফরে তারাপীঠে পুজো দেবেন আমিত শাহ
নীল বণিক: এবারের বঙ্গ সফরে মায়ের পুজো দিতে তারাপীঠ যাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি আমিত শাহ। দলীয় সূত্রে খবর, রাজ্য সফরের দ্বিতীয় দিনে বিজেপির কেন্দ্রীয় সভাপতি তারাপীঠ পুজো দেবেন। সকালবেলা উপোস থেকে নিষ্ঠা সহকারে তারাপীঠে মায়ের চরণে ফুল দিতে চান অমিত। পূজো দেবার ব্যাপারে ইতিমধ্যেই অমিত শাহের দফতর থেকে তারাপীঠ মন্দির …
আরও পড়ুন »আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে প্রবল বৃষ্টির পূর্বাভাস
নিজস্ব সংবাদদাতা: মরসুমি বর্ষা কলিংবেল বাজাল কি? না। তবে হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় প্রবল বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকছে। আদতে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে রাজ্যে বৃষ্টিপাতে সম্ভাবনা দেখা দিয়েছে। এই বৃষ্টিকে বর্ষা বলতে নারাজ আবহাওয়া দপ্তর। তবে হাওয়া অফিস …
আরও পড়ুন »মাটি খুঁড়ে পাওয়া গেল ৪ হাজার বছরের পুরোনো রথ
নিজস্ব সংবাদদাতা: বাঘপত (উত্তরপ্রদেশ)। ৭ জুনঃ উত্তরপ্রদেশের সিনাউলি গ্রামে মাটি খুঁড়ে পাওয়া গেল ৪ হাজার বছরের পুরোনো রথ। উল্লেখ্য, ভারতের মাটিতে এই প্রথম আস্ত একটি রথ উদ্ধার করল পুরাতাত্বিকেরা। বিশেষজ্ঞদের অনুমান, রথটি ব্রঞ্জযুগের, ২০০০-১৮০০ খ্রিস্টপূর্বাব্দের। খননে এইসঙ্গে উদ্ধার হয়েছে বেশ কিছু রাজকীয় সমাধি। পুরাতাত্বিক দলটির বক্তব্য, ‘এই অঞ্চলে প্রাচীন ভারতীয় …
আরও পড়ুন »ইফতার পার্টি হবে না রাষ্ট্রপতি ভবনে
নিজস্ব সংবাদদাতা: নিউ দিল্লি, ৭ জুনঃ এ বছর রাষ্ট্রপতি ভবনে ইফতার পার্টির আয়োজন হবে না। বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ চান না রাষ্ট্রপতি ভবনে দেশের সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় কোনওরকম ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হোক। গত বছর জুলাই মাসে দায়িত্ব নেওয়ার পরেই অবশ্য এ কথা জানিয়ে রেখেছিলেন কোবিন্দ। রাষ্ট্রপতির মিডিয়া সচীব অশোক …
আরও পড়ুন »তিন মন্ত্রীর পর কোপ সেচ মন্ত্রীর ওপরও
নিজস্ব সংবাদদাতা মঙ্গলবার তিন মন্ত্রীর পদত্যাগের খবর জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরা হলেন জেমস কুজুর, চূড়ামণি মাহাতো ও অবনী মোহন জোয়ারদার। বুধবার কোপ পড়ল সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে। সেচ মন্ত্রকের দায়িত্ব আপাতত দেওয়া হল সৌমেন মহাপাত্র কে। রাজীব বন্দ্যোপাধ্যায় কে দেওয়া হল চূড়ামণি মাহাতোর ছেড়ে যাওয়া অনগ্রসর শ্রেণী কল্যাণ …
আরও পড়ুন »কেন্দ্রের ঘাড়ে বন্দুক রেখে বাস ভাড়া বাড়ানোর দায় এড়ালো রাজ্য
ঈশানিকা ভোরাই : পেট্রপণ্যের মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে রাজ্য । ভাবটা এমন যেন জনগনের ওপর ব্যক্তিগত শোধ তুলতেই চড়চড়িয়ে পেট্রল ডিজেলের দাম বাড়াচ্ছে মোদি সরকার। কিন্তু জনদরদী রাজ্য সরকার কেন পেট্রপণ্যের ক্ষেত্রে নিজেদের সেস কমাচ্ছে না, তার কোনও উত্তর নেই। বুধবার নবান্নে বাসভাড়া বাড়ানো নিয়ে সাংবাদিকদের মুখোমুখি …
আরও পড়ুন »সরকার মাংস খাওয়ার কথা বলছে কিন্তু সরকারি অনুষ্ঠানে মাংসের পদ বাদ!
ইষাণিকা ভোরাই ভাগাড় কান্ডের জেরে মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে টাস্কফোর্সের বৈঠক হল। এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী জানতে চান বাজারে মাংস বিক্রির অবস্থা কেমন। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রধান সচিব বিপি গোপালীকা বলেন, রাজ্যে মুরগির মাংস বিক্রি প্রায় ৮০ শতাংশ কমে গিয়েছে। এ কথা জেনে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, যাতে সাধারণ মানুষ টাটকা মাংস পেতে …
আরও পড়ুন »বলরামপুরের দুই পরিবারকে আর্থিক সাহায্য বিজেপির
নীল বণিক বলরামপুরের দুই বিজেপি কর্মীর পরিবারকে আর্থিক সাহায্য করবে রাজ্য বিজেপি । দিল্লি থেকে অমিত শাহের নির্দেশ আসার পরই রাজ্য বিজেপির তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। দুই পরিরারকে পাঁচ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে বলে জানান রাহুল সিংহ । বৃহস্পতিবার এই সাহায্য তুলে দিতে পুরুলিয়া যাচ্ছেন রাহুল সিংহ …
আরও পড়ুন »ভাড়া বাড়ছে ১টাকা, ধর্মঘট নিয়ে ধোঁয়াশা
নিজস্ব সংবাদদাতা বাস ভাড়া বাড়ছে ১টাকা। এবার থেকে বাসে উঠলেই দিতে ৭ টাকা। আজ নবান্নে পরিবহণ দপ্তরের বৈঠকের পর রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিল। পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, ‘বাস মালিকদের সব দাবি মানা সম্ভব না। তবে সব স্তরে বাস ভাড়া বাড়ছে ১টাকা। তিনি বলেন, আগামী দিনে ট্যাক্সি ভাড়াও …
আরও পড়ুন »প্রণবের সঙ্ঘ সঙ্গ : আশায় – হতাশায় বঙ্গজ কংগ্রেসীরা
নিজস্ব সংবাদদাতা: প্রণব মুখোপাধ্যায় মানে অনেক কিছু। তিনি দীর্ঘকাল অনেকটা পিতামহ ভীস্মের মত সামলে এসেছেন কৌরব থুড়ি কংগ্রেসের সিংহাসন। দেবব্রত ভীস্মের মতোই সামলেছেন তবে নিজে কখনও সিংহাসনে (পড়ুন প্রধানমন্ত্রীর আসনে) আরুঢ় হননি। হননি না হতে পারেননি সে আলোচনা করা হৃদয় খুঁড়ে বেদনা জাগানোর সামিল। সে আলোচনা আজ বৃথা। আবার প্রণববাবুই …
আরও পড়ুন »সঙ্ঘকে অচ্ছুত করার গাঁধী পরিবারের চেষ্টায় ধাক্কা দিয়ে আরএসএসের সভায় প্রণব
রন্তিদেব সেনগুপ্তের বিশেষ কলাম : প্রণব মুখোপাধ্যায়ের নাগপুরে আর এস এসের অনুষ্ঠানে অংশগ্রহণ করাকে কেন্দ্র করে কোনো কোনো মহল অযথা জলঘোলা করছে । কোনো কোনো কংগ্রেসী এবং বামপন্থী নেতারা প্রণববাবুকে আর এস এসের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে না করছেন । আসলে এঁরা আর এস এসকে অচ্ছুত প্রমাণ করতে চান । মজাটা …
আরও পড়ুন »১১ জুন মাধ্যমিকে কৃতীদের সংবর্ধনা দেবে রাজ্য
নীল বণিক: আগামী ১১ই জুন মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা জানাবে রাজ্য সরকার। বুধবার মাধ্যমিকের সকল কৃতিদের মুখ্যমন্ত্রী নিজে ফোন করেন। মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করার জন্য কৃতি ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানান মমতা বন্দোপাধ্যায়। আগামী দিনে কৃতীদের পাশে রাজ্য সরকার থাকবে বলে জানান তিনি। এছাড়াও উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা বোর্ড, আইসিএসসি ও সিবিএসসি বোর্ডের …
আরও পড়ুন »অন্য স্বপ্ন, ভবিষ্যতে রাজনীতিবিদ হতে চায় মাধ্যমিকে ষষ্ঠ শ্রুতি
নিজস্ব সংবাদদাতা বাঁকুড়া, ৬ জুনঃ মেধাবী ছাত্রীটির বক্তব্য সে বহু রাজনৈতিক পরিবর্তন দেখেছে, রাজনীতির ভালো মন্দ বুঝছে। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের সুফল কুফলও বিষয়েও অবগত। উত্থান-পতন দেখেছে রাজনৈতিক দলগুলির। সব দেখে-শুনে শ্রুতির মনে তৈরি হয়েছে অন্য স্বপ্ন। সে হতে চায় রাজনীতিবিদ। সুযোগ পেলে সমাজ বদলে দেওয়ার স্বপ্ন দেখে। বাঁকুড়া মিশন …
আরও পড়ুন »তৃণমূল নেতা খুনে গ্রেফতার ৬
নিজস্ব সংবাদদাতা, হাওড়া: বাগনানে তৃণমূল নেতা মহসিন খান খুনের ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই বাগনান থানার পুলিশ ৬ অভিযুক্তকে গ্রেফতার করল। ধৃতেরা হল সিরাজুল মিদ্যে(১৮), সইফুল মিদ্যে (২১),সুরেশ প্রসাদ(৬১),শিবশঙ্কর ঘোড়ুই (৩২),শান্তি পাত্র (৫২) ও নারায়ণ কুন্ডু (৪৮)। ধৃতদের মধ্যে সুরেশ প্রসাদ বিহারের,শিবশঙ্কর পূর্ব মেদিনীপুরের এবং নারায়ণ কুন্ডু পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। ধৃতদের …
আরও পড়ুন »মাধ্যমিকে জেলাই এগিয়ে, প্রথম কোচবিহারের সঞ্জীবনী, দ্বিতীয় বর্ধমানের শীর্ষেন্দু
নিজস্ব সংবাদদাতা: মাধ্যমিকে ফের কলকাতাকে হারিয়ে দিল জেলা। পাশের হারে সবার উপরে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। এ বছরে মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির সঞ্জীবনী দেবনাথ, সঞ্জীবনী পেয়েছে ৬৮৯। দ্বিতীয় হয়েছে শীর্ষেন্দু সাহা। তার প্রাপ্ত নম্বর ৬৮৮। শীর্ষেন্দু বর্ধমানের সাতগাছিয়া হাইস্কুলের পড়ুয়া। ৬৮৭ নম্বর পেয়ে তৃতীয় তিন জন— কোচবিহারের সুনীতি …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news