Breaking News
Home / TRENDING / সঙ্ঘকে অচ্ছুত করার গাঁধী পরিবারের চেষ্টায় ধাক্কা দিয়ে আরএসএসের সভায় প্রণব

সঙ্ঘকে অচ্ছুত করার গাঁধী পরিবারের চেষ্টায় ধাক্কা দিয়ে আরএসএসের সভায় প্রণব

রন্তিদেব সেনগুপ্তের বিশেষ কলাম : 

প্রণব মুখোপাধ্যায়ের নাগপুরে আর এস এসের অনুষ্ঠানে অংশগ্রহণ করাকে কেন্দ্র করে কোনো কোনো মহল অযথা জলঘোলা করছে । কোনো কোনো কংগ্রেসী এবং বামপন্থী নেতারা প্রণববাবুকে আর এস এসের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে না করছেন । আসলে এঁরা আর এস এসকে অচ্ছুত প্রমাণ করতে চান । মজাটা এই যে এঁরা যাই বলুন না কেন স্বাধীনতার পূর্বেই মহাত্মা গাঁধী ওয়ার্ধায় আর এস এস শিবির পরিদর্শন করে তার ভূয়সী প্রশংসা করেছিলেন । ১৯৬২ র চীন ভারত যুদ্ধে সীমান্তে আর এস এস স্বয়ংসেবকদের সেবা কার্যের স্বীকৃতিতে নেহরু ১৯৬৩ র প্ৰজাতন্ত্ৰ দিবসের কুচকাওয়াজে আর এস এসকে অংশ নিতে ডেকেছিলেন । ১৯৬৫ এ ভারত পাকিস্তান যুদ্ধের সময় লালবাহাদুর শাস্ত্রী দিল্লিতে যানবাহন নিয়ন্ত্রণের ভার দিয়েছিলেন আর এস এসকে । জয়প্রকাশ নারায়ণের মতো নেতাও আর এস এস শিবির পরিদর্শন করে ভূয়সী প্রশংসা করেছিলেন । এটা বোঝা যাচ্ছে যে আজ যারা প্রণববাবুকে আর এস এসের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে নিষেধ করছেন তাঁরা তা করছেন সংকীর্ণ মানসিকতা থেকে । আসলে এটা করার পিছনে একটি কারণও রয়েছে । প্রণববাবু প্রাক্তন রাষ্ট্রপতি । দীর্ঘদিনের রাজনীতিক । তিনি সবদিক বিবেচনা না করে আর এস এসের আমন্ত্রণ গ্রহণ করেছেন বিষয়টা এমনও নয় । আর এস এস নিয়ে কোনও সংকীর্ণতাকে তিনি প্রশ্রয় দিতে চাইছেন না । তদুপরি ওই অনুষ্ঠানে তিনি কী বলবেন না বলবেন, তার থেকেও বড় কথা তাঁর উপস্থিতি । প্রণববাবু এই অনুষ্ঠানে উপস্থিত থাকলে আর এস এসকে অচ্ছুত করার যে প্রয়াস গাঁধী পরিবার করে চলেছে তাতে একটা বড় সড় ধাক্কা লাগবে । এছাড়া প্রণববাবুর উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ বার্তাও পৌঁছে দেবে সর্বত্র । প্রণববাবুর আর এস এসের অনুষ্ঠানে যাওয়া নিয়ে সর্বাধিক চিন্তিত গাঁধী পরিবার । তাদেরই বকলমে কংগ্রেসী এবং বামপন্থী নেতাদের কারো কারো প্রণববাবুকে আটকাতে এত তৎপরতা । প্রণববাবু অভিজ্ঞ রাজনীতিক । এই অনুষ্ঠানে খুব বিতর্কিত কোনও বক্তব্য তিনি রাখবেন বলে মনে হয় না । কিন্তু যেহেতু একজন পোড়খাওয়া রাজনীতিক, তাই এটাও মনে হওয়া অস্বাভাবিক নয় যে তাঁর বক্তব্যে ‘বিটুইন দ্য লাইনস’ অনেক কিছুই থাকবে । প্রণববাবু কী বলেন সেটাই এখন এক কঠিন ধাঁধা ।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *