Breaking News
Home / TRENDING / মাটি খুঁড়ে পাওয়া গেল ৪ হাজার বছরের পুরোনো রথ

মাটি খুঁড়ে পাওয়া গেল ৪ হাজার বছরের পুরোনো রথ

নিজস্ব সংবাদদাতা:

বাঘপত (উত্তরপ্রদেশ)। ৭ জুনঃ উত্তরপ্রদেশের সিনাউলি গ্রামে মাটি খুঁড়ে পাওয়া গেল ৪ হাজার বছরের পুরোনো রথ। উল্লেখ্য, ভারতের মাটিতে এই প্রথম আস্ত একটি রথ উদ্ধার করল পুরাতাত্বিকেরা। বিশেষজ্ঞদের অনুমান, রথটি ব্রঞ্জযুগের, ২০০০-১৮০০ খ্রিস্টপূর্বাব্দের। খননে এইসঙ্গে উদ্ধার হয়েছে বেশ কিছু রাজকীয় সমাধি। পুরাতাত্বিক দলটির বক্তব্য, ‘এই অঞ্চলে প্রাচীন ভারতীয় সভ্যতার নিদর্শন পাওয়াটা চমকে যাওয়ার মতো ঘটনা। যা কিছু পাওয়া গেছে তা কম করে ৪ হাজার বছরের পুরোনো। এতটা প্রাচীন সমাধি এই প্রথম আবিষ্কৃত হল। সমাধিগুলি রাখা ছিল কফিনের মধ্যে।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *