নীল বণিক:
আগামী ১১ই জুন মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা জানাবে রাজ্য সরকার। বুধবার মাধ্যমিকের সকল কৃতিদের মুখ্যমন্ত্রী নিজে ফোন করেন। মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করার জন্য কৃতি ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানান মমতা বন্দোপাধ্যায়। আগামী দিনে কৃতীদের পাশে রাজ্য সরকার থাকবে বলে জানান তিনি।
এছাড়াও উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা বোর্ড, আইসিএসসি ও সিবিএসসি বোর্ডের কৃতীদের ডাকা হচ্ছে। সূত্রের খবর, নবান্ন সভাঘরে সকলের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news