Breaking News
Home / TRENDING / অন্য স্বপ্ন, ভবিষ্যতে রাজনীতিবিদ হতে চায় মাধ্যমিকে ষষ্ঠ শ্রুতি

অন্য স্বপ্ন, ভবিষ্যতে রাজনীতিবিদ হতে চায় মাধ্যমিকে ষষ্ঠ শ্রুতি

নিজস্ব সংবাদদাতা

বাঁকুড়া, ৬ জুনঃ মেধাবী ছাত্রীটির বক্তব্য সে বহু রাজনৈতিক পরিবর্তন দেখেছে, রাজনীতির ভালো মন্দ বুঝছে। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের সুফল কুফলও বিষয়েও অবগত। উত্থান-পতন দেখেছে রাজনৈতিক দলগুলির। সব দেখে-শুনে শ্রুতির মনে তৈরি হয়েছে অন্য স্বপ্ন। সে হতে চায় রাজনীতিবিদ। সুযোগ পেলে সমাজ বদলে দেওয়ার স্বপ্ন দেখে।

বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল থেকে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক পাশ করেছে শ্রুতি সিংহমহাপাত্র। ৬৮৪ নম্বর পেয়ে ষষ্ঠ হয়েছে। বাবা স্কুলশিক্ষা দপ্তরে কর্মরত। দিদি শ্রেয়াও কৃতি ছাত্রী। বর্তমানে ডাক্তারী  পড়ছে। শ্রুতি কিন্তু অন্য কিছু করার কথা ভাবতে শুরু করেছে এখন থেকেই। জানতে ইচ্ছে করে, এই বয়সে রাজনীতি নিয়ে সে ভাবল কীভাবে? শ্রুতির স্পষ্ট জবাব, ‘আমি কাগজ পড়ি, টিভি দেখি। আমি রাজনৈতিক পরিস্থিতি দেখেছি, আজও দেখছি। সমাজ বদলের দেওয়ার স্বপ্ন দেখি তাই।’ কি বদলাতে চায় শ্রুতি?

মেধাবী তরুণীর বক্তব্য, ‘রাজনীতিতে শুধু হিংসা আর রক্তপাত দেখছি, রাজনৈতিক আদর্শ তলানিতে, শিক্ষার অভাবে। রাজনীতির জন্যও শিক্ষার প্রয়োজন। তাই আমি পড়াশোনার পাশাপাশি সুযোগ পেলে রাজনীতিতে মন দেব। এটা আমার স্বপ্ন ।’

বলা বাহুল্য, শ্রুতি বড় কথা বলেছে। সবচেয়ে বড় কথা, শ্রুতির বাবা-মায়ের দিক থেকে কোনওরকম বাঁধা নেই। শ্রুতির ইচ্ছেই তাঁদের ইচ্ছে। ভবিষ্যতে মাধ্যমিকে ষষ্ঠ শ্রুতি সিংহমহাপাত্র কোন পথে এগোবে তা অবশ্য সময়ই বলবে। তবে স্বার্থান্ধ কেরিয়ারিস্ট যুগে শ্রুতি যে ব্যতিক্রমী তা বলা বাহুল্য।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *