ইষাণিকা ভোরাই
ভাগাড় কান্ডের জেরে মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে টাস্কফোর্সের বৈঠক হল। এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী জানতে চান বাজারে মাংস বিক্রির অবস্থা কেমন। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রধান সচিব বিপি গোপালীকা বলেন, রাজ্যে মুরগির মাংস বিক্রি প্রায় ৮০ শতাংশ কমে গিয়েছে। এ কথা জেনে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, যাতে সাধারণ মানুষ টাটকা মাংস পেতে পারে তার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের মন থেকে মাংস নিয়ে আতঙ্ক দূর করার জন্য চলচ্চিত্রের তারকাদের দিয়ে প্রচার করতে হবে। সেই সঙ্গে হাঁস মুরগি পালনে আরও জোর দিতে বলেন তিনি।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী যতোই নির্দেশ দিন, মানুষ এখনও তীব্র আতঙ্কে ভুগছে। সে রেডমিট হোক কিংবা চিকেন, বিক্রেতারা মাংস সামনে না কাটলে তা কিনতে ভরসা পাচ্ছেন না ক্রেতারা। উল্লেখ্য, মুরগি বিক্রি যদি ৮০% কমে, তবে রেড মিট বিক্রি প্রায় ৯৫% অবধি কমে গেছে কোনও কোনও জায়গায়। রেস্টুরেন্টগুলো সবজি-মাছ-ডিম বিক্রি করে টিকে আছে কোনওমতে। বিভিন্ন ফাস্ট ফুড চেনের বিপনিতে মাংসের পদ অতি সামান্যই থাকছে। কারণ চাহিদা নেই। এমত পরিস্থিতিতে ছোট বড় সব ধরনের মাংস তথা মাংসজাত খাদ্য বিক্রেতারা বিপজ্জনক আর্থিক সংকটে পড়ে গেছেন। সমস্যা হল, সরকার যখন নির্ভয়ে মাংস খাওয়ার কথা বলছে তখন সরকারি অনুষ্ঠান থেকে মাংসের পদ বাদ পড়ছে!
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news