নিজস্ব সংবাদদাতা:
মরসুমি বর্ষা কলিংবেল বাজাল কি? না। তবে হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় প্রবল বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকছে। আদতে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে রাজ্যে বৃষ্টিপাতে সম্ভাবনা দেখা দিয়েছে। এই বৃষ্টিকে বর্ষা বলতে নারাজ আবহাওয়া দপ্তর। তবে হাওয়া অফিস প্রধানের মতে, আগামী সপ্তাহে মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষা নামার সম্ভাবনা রয়েছে।
কারণ বর্ষা ইতিমধ্যে কেরলের মাটি ছুঁয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে। শহর কলকাতায় বর্ষা শুরু না হলেও মাঝে মাঝেই আকাশ থাকছে মেঘলা। চলতি মাসের শুরুতে কখনও অবিরাম কখনও টিপটিপ বৃষ্টি পেয়েছে শহরবাসী। বৃষ্টি হলেই সর্বোচ্চ তাপমাত্রা নিম্নমুখী হয়েছে। প্যাচপ্যাচে গরম থেকে স্বস্তি মিলেছে। যাই হোক, আসল কথা হল—গত সপ্তাহেই উত্তর-পূর্ব ভারতে ঢুকে পড়েছে মৌসুমি বাতাস। ফলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপের জেরে রাজ্যেও বর্ষা ঢুকে পড়লেও পড়তে পারে।
তবে যে বর্তমানে যে বৃষ্টির সম্ভবনা তৈরি হয়েছে তার পেছনে রয়েছে অন্য কারণ। রাজস্থান থেকে দক্ষিণ বিহার হয়ে ঝাড়খণ্ড পর্যন্ত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। যার জেরে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায়। অপরপক্ষে ১১ তারিখের মধ্যে বর্ষা ঢুকে পড়তে পারে বলে খবর।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news