ঈশানিকা ভোরাই :
পেট্রপণ্যের মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে রাজ্য । ভাবটা এমন যেন জনগনের ওপর ব্যক্তিগত শোধ তুলতেই চড়চড়িয়ে পেট্রল ডিজেলের দাম বাড়াচ্ছে মোদি সরকার। কিন্তু জনদরদী রাজ্য সরকার কেন পেট্রপণ্যের ক্ষেত্রে নিজেদের সেস কমাচ্ছে না, তার কোনও উত্তর নেই। বুধবার নবান্নে বাসভাড়া বাড়ানো নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারি। সরাসরি কেন্দ্রীয় সরকারের কাঁধে বন্দুক রেখে পরিবহণ মন্ত্রী বলেন পেট্রপণ্যের দাম বাড়ায় পরিবহণ সংস্থার সঙ্গে যুক্ত কর্মীদের অসুবিধায় পড়তে হচ্ছে। তাই বাধ্য হয়ে এক টাকা করে বাসভাড়া বাড়াতে হল। পাশাপাশি এও বলেন যে জনদরদী মমতা বন্দোপাধ্যায়ের সরকার এরজন্য সাধারন মানুষের ক্ষমাপ্রার্থী। কিন্তু এত কিছুর পরেও রাজ্য সরকার সেস কমাচ্ছে না কেন? প্রশ্ন করতেই না শোনার ভান করে তা এড়িয়ে গেলেন পরিবহণ মন্ত্রী ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news