Breaking News
Home / TRENDING / ভাড়া বাড়ছে ১টাকা, ধর্মঘট নিয়ে ধোঁয়াশা

ভাড়া বাড়ছে ১টাকা, ধর্মঘট নিয়ে ধোঁয়াশা

নিজস্ব সংবাদদাতা

বাস ভাড়া বাড়ছে ১টাকা। এবার থেকে বাসে উঠলেই দিতে ৭ টাকা। আজ নবান্নে পরিবহণ দপ্তরের বৈঠকের পর রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিল। পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, ‘বাস মালিকদের সব দাবি মানা সম্ভব না। তবে সব স্তরে বাস ভাড়া বাড়ছে ১টাকা।

তিনি বলেন, আগামী দিনে ট্যাক্সি ভাড়াও বাড়ানো হবে। জলপথে পরিবহনের ব্যয়ও বাড়বে। ডিজেলের দাম কমলে বাস ভাড়াও কমবে।’

তবে আগামীকাল বাস মালিকদের ধর্মঘট উঠে যাচ্ছে কিনা, সে বিষয়ে মন্তব্য করতে চাননি মন্ত্রী।

উল্লেখ্য, পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির পর বাস মালিকেরা বাস তুলে দেওয়ার হুমকি দেন। সেই সূত্রে আগামীকাল ৭ জুন থেকে লাগাতার বাস ধর্মঘটের ডাক দেন তাঁরা। কথা আছে, ধর্মঘট হবে কলকাতা ও দুই ২৪ পরগনায়। এখন দেখার বেসরকারি বাস সংগঠনগুলি সরকারের এই সিদ্ধান্ত মেনে নেয় কিনা। কারণ তাদের দাবি ছিল, সমস্ত বাসের নূন্যতম ভাড়া ৯ টাকা করতে হবে।

গত মঙ্গলবার সেই দাবি সংক্রান্ত চিঠি ‘জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটস’, ‘মিনিবাস অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটি’ এবং ‘ইনট্রা অ্যান্ড ইন্টার রিজিয়ন বাস অ্যাসোসিয়েশন’-এর তরফে রাজ্যের পরিবহণ মন্ত্রীকে পাঠানো হয়। আজ রাজ্যের সিদ্ধান্তের পর বাস মালিক সংগঠনের পক্ষে উপস্থিত তপন বন্দ্যোপাধ্যায় জানালেন, ‘যতক্ষণ না রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনও মন্তব্য করব না।’

অন্য দিকে ভাড়া বৃদ্ধির দাবিতে ১৮ জুন থেকে ধর্মঘটের ডাক দিয়েছেন ট্যাক্সিচালকেরা। উল্লেখ্য, ২০১৪-র পর ফের বাস ভাড়া বাড়ল।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *