Breaking News
Home / TRENDING / তিন মন্ত্রীর পর কোপ সেচ মন্ত্রীর ওপরও

তিন মন্ত্রীর পর কোপ সেচ মন্ত্রীর ওপরও

নিজস্ব সংবাদদাতা

মঙ্গলবার তিন মন্ত্রীর পদত্যাগের খবর জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরা হলেন জেমস কুজুর, চূড়ামণি মাহাতো ও অবনী মোহন জোয়ারদার। বুধবার কোপ পড়ল সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে। সেচ মন্ত্রকের দায়িত্ব আপাতত দেওয়া হল সৌমেন মহাপাত্র কে। রাজীব বন্দ্যোপাধ্যায় কে দেওয়া হল চূড়ামণি মাহাতোর ছেড়ে যাওয়া অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। সুব্রত মুখার্জি হাতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর ছাড়াও যোগ হলো জনসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতর। সুব্রত মুখার্জির কাছ থেকে জনস্বাস্থ্য কারিগরি দফতর নিয়ে দেওয়া হল মলয় ঘটককে। শোভন চট্টোপাধ্যায়ের হাতে তিনটি দফতর ছিল, তাঁর হাত থেকে পরিবেশ দফতর কেড়ে নেওয়া হল। এখন শোভন চট্টোপাধ্যায়ের হাতে রইল দমকল ও আবাসন দফতর।।ফলে রাজ্য মন্ত্রী সভায় গুরুত্ব কমল শোভন চট্টোপাধ্যায়ের। এদিকে জেমস কুজুর কে পদত্যাগের নির্দেশ দেওয়ার পর তাঁর  দফতর অর্থাৎ আদিবাসী উন্নয়ন দপ্তর মুখ্যমন্ত্রী নিজের হাতে রাখলেন, তবে এই দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হল চন্দ্রিমা ভট্টাচার্য কে। এদিন নবান্ন থেকে বের হওয়ার সময় মুখ্যমন্ত্রী জানান, এদের উপর কাজের চাপ বেশী ছিল তাই কাজের চাপ কমানোর জন্য দফতর অদলবদল করা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *