Breaking News
Home / রাজনীতি (page 541)

রাজনীতি

ডাক্তারিতে দুর্নীতি রুখতে মেধাতালিকা প্রকাশের আর্জি

নিজস্ব প্রতিবেদন  : কলকাতা। ৯ জুনঃ কাউন্সেলিংয়ের আগে মেধাতালিকা প্রকাশ করতে হবে৷ পাশপাশি রাজ্য-কোটার আসনে যেন রাজ্যেরই ছাত্র-ছাত্রীরাই ভর্তি হতে পারেন, তা নিশ্চিত করতে হবে৷ শুক্রবার ছাত্র সংগঠনের তরফে রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্যর কাছে এমনই দাবি জানানো হল৷ সম্প্রতি রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকেও এই দুই বিষয় উত্থাপন …

আরও পড়ুন »

বিক্ষুদ্ধ বিধায়কদের নিয়ে হিমশিম, কর্নাটকে কংগ্রেস

নিজস্ব সংবাদদাতা : কর্ণাটকে ক্ষমতায় আসার পর থেকে, বিশেষত মন্ত্রীসভা গঠনের পর ঝামেলা বেড়েই চলেছে কংগ্রেসের অন্দরে। শীর্ষনেতাদের কপালে ভাঁজ পড়েছে মন্ত্রীত্ব না পাওয়া বিক্ষুদ্ধ বিধায়কদের নিয়ে। এমন ২০জন বিক্ষুদ্ধ এককাট্টা হয়েছে। যাদের নেতা প্রাক্তন মন্ত্রী এমবি পাটিল। সম্প্রতি পাটিল স্পষ্ট করে দিয়েছেন, দলের সিদ্ধান্তে তিনি একা নন, তাঁর মতো …

আরও পড়ুন »

কাশ্মীরের নিরাপত্তায় এবার মহিলা বাহিনী

নিজস্ব প্রতিবেদন : নয়াদিল্লি। ৯ জুনঃ কাশ্মীরের নিরপত্তার প্রশ্নে নতুন সিদ্ধান্ত নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। নতুন ৯ বাহিনী মোতায়েন করার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে থাকছে দুই মহিলা বাহিনী। এর মধ্যে ৭টি ব্যাটালিয়নকে পাঠানো হবে সীমান্তে, ২ ব্যাটালিয়ন দক্ষিণ কাশ্মীরের উপদ্রুত এলাকাগুলিতে মোতায়েন থাকবে। পাশপাশি মহিলা বিক্ষোভকারীদের ঠেকাতে, …

আরও পড়ুন »

প্রণব প্রসঙ্গে কংগ্রেসকে বিঁধলেন ওয়েসি

নিজস্ব সংবাদদাতা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আরএসএসের অনুষ্ঠানে যতই সম্প্রীতি ও সহিষ্ণুতার কথা বলুন, তাঁর অনুষ্ঠানে যাওয়া নিয়ে বিতর্ক কাটছেই না। এবার এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়েসি এই একই প্রসঙ্গে বিঁধলেন কংগ্রেসকে। তিনি বলেন এই ঘটনা কংগ্রেসের অন্দরের ক্ষয়েরই প্রতীক। কংগ্রেস নিশ্চিহ্ন হতে চলেছে । একজন ৫০ বছর ধরে কংগ্রেস করে …

আরও পড়ুন »

আলিপুর জেলে চিকিৎসকের তল্লাশিতে মিলল মাদক, ৩৫টি মোবাইল

নিজস্ব সংবাদদাতা আলিপুর জেলে কর্তব্যরত চিকিৎসকের থেকে উদ্ধার মাদক, মদ ও ৩৫টি মোবাইল ফোন । জানা গিয়েছে, অমিতাভ চৌধুরী নামের ওই চিকিৎসক শুক্রবার রাতে ডিউটিতে আসেন। জেলে প্রবেশ করার সময় রুটিন তল্লাশি করে তাঁর কাছ থেকে ৫ কেজি গাঁজা, ১০ লিটার মদের বোতল এবং ৩৫টি মোবাইল ফোন পাওয়া যায় । …

আরও পড়ুন »

চ্যানেল হিন্দুস্থানকে প্রোমোটারের হুমকি

নিজস্ব সংবাদদাতা: বেআইনি নির্মাণে বাধা দেওয়ায় চ্যানেল হিন্দুস্থানকে প্রোমোটারের হুমকি। শুক্রবার কাদাপাড়া অঞ্চলের শিবকৃষ্ণ দাঁ লেনে ‘দ্য ব্যনিয়ান ট্রি রেসিডেন্সি’ নামের একটি আবাসনে জোর করে পাঁচিল ভাঙার চেষ্টা করে এক প্রোমোটার। সেখানে একটি অবৈধ নির্মাণের চেষ্টা হচ্ছিল। আবাসনের বাসিন্দারা বাধা দেয়। তখনই বচসা বাঁধে যা থেকে উত্তেজনা ছড়ায়। পরে ফুলবাগান …

আরও পড়ুন »

সঙ্ঘ তাহলে সাম্প্রদায়িক নয়! ভুল ভাঙালেন ভাগবত

কিশোর ঘোষ  :   মোহন ভাগবৎ বহুত্ববাদের কথা বললেন! যদিও গতকাল প্রণব মুখোপাধ্যায়ের বক্তব্য নিয়েই গোটা দেশের আগ্রহ ছিল। একটা কী বলেন কী বলেন পরিস্থিতি! অতএব, কজন আর শুনলেন ভাগবতকে! যাই হোক, সেটা বড় কথা না, আসল কথা হল, বৃহস্পতিবার ভাগবৎ চমকে দিলেন আমার মতো এ দেশের বহু নাগরিককে। কেন? কীভাবে? …

আরও পড়ুন »

কলকাতায় মিছিলে হাঁটবেন অরবিন্দ মেনন

নীল বণিক ২৩ জুন কলকাতায় মিছিল করবেন বিজেপি নেতা অরবিন্দ মেনান। রাজ্যে এটাই তাঁর প্রথম রাজনৈতিক কর্মসূচী । কয়েক মাস আগে থেকেই দলের অন্দরে জল্পনা চলছিল যে কৈলাস বিজয়বর্গীয়কে সরিয়ে পশ্চিম বঙ্গের দায়িত্ব আসতে পারে অমিত শাহ ঘনিষ্ঠ অরবিন্দ মেননের হাতে। এই রাজনৈতিক কর্মসূচী সেই দিকেই ইঙ্গিত করছে বলে মনে …

আরও পড়ুন »

রাষ্ট্রপতি ভবনে মৃতদেহ, ছড়াল চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদনঃ রাষ্ট্রপতি ভবনে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেল। যা নিয়ে চাঞ্চল্য ছড়াল রাজধানী শহর দিল্লিতে। রাষ্ট্রপতি ভবনের কর্মীদের আবাসন থেকে এই মৃতদেহ উদ্ধার হয় বলে খবর। দেহ পচা দুর্গন্ধ পেয়ে পুলিসে খবর দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার রাতে দিল্লি পুলিস এসে ঘর ভেঙে মৃতদেহ উদ্ধার করে। পুলিস সূত্রে খবর, দেহটি অন্তত …

আরও পড়ুন »

ফের কালীঘাটেই দলীয় বৈঠক অমিতের

নীল বণিক : এবারের রাজ্য সফরে ফের মুখ্যমন্ত্রীর পাড়ায় দলীয় বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । জানা গিয়েছে, ২৭ শে জুন কালীঘাট মন্দিরে পূজো দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সকাল ৭.৩০ মিনিট নাগাদ কালীঘাট মন্দিরে যাবেন তিনি। তারপর মন্দির চত্বরে বুথস্তরের কর্মীদের নিয়ে একটি বৈঠক করতে পারেন দলের সর্বভারতীয় …

আরও পড়ুন »

প্রণবের বক্তৃতা : কংগ্রেসের দুর্গে মহাবিস্ফোরন

অচিন্ত্য বিশ্বাস : ৭ জুন, নাগপুরে, শিক্ষার্থী রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের তরুন দলকে তৃতীয় বছরের অভিনন্দন জ্ঞাপন। আরএসএসের প্রচলিত রীতি, প্রতি বছর তাঁরা কোনও এক সম্মানীয় ব্যক্তিকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানান । এবছর আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ ডঃ প্রণব মুখোপাধ্যায় । এ নিয়ে ব্যাপক জলঘোলা হয়েছে। …

আরও পড়ুন »

জিএসটি সহায়, জ্বালানীর দাম কমাতে এমনই ভাবছে কেন্দ্র

ঋত্বিক মুখোপাধ্যায় :   পেট্রল এবং ডিজেলকেও কী শেষ পর্যন্ত জিএসটি-র আওতায় এনে সাধারণ মানুষকে পেট্রোপণ্যের নাভিশ্বাস তোলা মূল্য বৃদ্ধি থেকে দীর্ঘমেয়াদী বা স্থায়ী রেহাই দেওয়ার ব্যবস্থা করা হবে! শাসক দলের অন্দরমহলের একটা বড় অংশে এই নিয়ে বিস্তর আলাপ আলোচনা শুরু হয়েছে। তথ্যভিজ্ঞ মহলের ধারণা পেট্রল এবং ডিজেলের ওপর যে ২২% …

আরও পড়ুন »

রাজীবের মতো প্রকাশ্যে মোদীকে হত্যার ছক

নিজস্ব প্রতিবেদন লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার পরিকল্পনা করেছে মাওবাদীরা। সম্প্রতি মাওবাদীদের একটি চিঠি পৌঁছেছে পুলিশের হাতে। সেখানে এমনই দাবি করা হয়েছে। পুনের পুলিশের হাতে এসে সেই চিঠি। যেখানে কমরেড প্রকাশ নামে একজনকে উদ্দেশ্য করে একটি চিঠি লেখা হয়েছে। সেখানেই স্পষ্ট নরেন্দ্র মোদীকে খুনের পরিকল্পনা। R ছদ্মনামে চিঠি …

আরও পড়ুন »

আরএসএস প্রতিষ্ঠাতার বাড়িতে প্রণব

নিজস্ব সংবাদদাতাঃ নাগপুরে আরএসএস প্রতিষ্ঠাতার বাড়িতে গেলেন প্রণব মুখোপাধ্যায়। আজ দুপুরে মোহন ভাগবত সহ আরএসএসের শীর্ষনেতাদের সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা কেবি হেডগেওয়ারের বাড়িতে গিয়ে হেডগাওয়ারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন প্রাক্তন রাষ্ট্রপতি।  ভিজিটার্স বুকে লিখলেন, ‘ভারতমাতার মহান সন্তানকে শ্রদ্ধা জানাতে এসেছি।’ এরপর তিনি রওনা দেন গোলওয়ালকর স্মৃতি মন্দিরের উদ্দেশ্যে। …

আরও পড়ুন »

‘মৌলবিনী’ মুখ্যমন্ত্রী ঠিক করে দিচ্ছেন ঈদ কবে! পুরুলিয়ায় বললেন রাহুল সিনহা  

নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়া, ৭ জুন: ‘ঈদের দিন ঠিক করবেন ইমামরা নন, তিনিই। মুসলমানের চেয়েও বড় মুসলমান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মৌলবিনী।’ পুরুলিয়ার ধরনা মঞ্চে যোগ দিয়ে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই তোপ দাগলেন বিজেপি কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাহুল সিনহা। এদিন রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর সমালোচনা করে রাহুল বলেন, ‘১৫ তারিখ না ১৬ তারিখ ঈদ তা তিনিই ঠিক …

আরও পড়ুন »

কর্নাটকে রজনীকান্তের ‘কালা’ নিষিদ্ধ!

নিজস্ব সংবাদদাতাঃ রজনীকান্তের ‘কালা’ কর্নাটকে নিষিদ্ধ! সে রাজ্যের বেশ কিছু সংগঠন এই ছবির বিরোধিতা করছিল কিছু দিন ধরেই। বাধ্য হয়ে এবার ‘কালা’ দেখানোর জন্য সিনেমা হলগুলিতে নিরাপত্তার ব্যবস্থা করতে কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারাস্বামীকে অনুরোধ করলেন সুপার ডুপার স্টার স্বয়ং। ফিল্ম চেম্বার অব কমার্স এই ছবিকে নিষিদ্ধ করেছিল আগেই। অভিযোগ, …

আরও পড়ুন »