নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
বাগনানে তৃণমূল নেতা মহসিন খান খুনের ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই বাগনান থানার পুলিশ ৬ অভিযুক্তকে গ্রেফতার করল। ধৃতেরা হল সিরাজুল মিদ্যে(১৮), সইফুল মিদ্যে (২১),সুরেশ প্রসাদ(৬১),শিবশঙ্কর ঘোড়ুই (৩২),শান্তি পাত্র (৫২) ও নারায়ণ কুন্ডু (৪৮)। ধৃতদের মধ্যে সুরেশ প্রসাদ বিহারের,শিবশঙ্কর পূর্ব মেদিনীপুরের এবং নারায়ণ কুন্ডু পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। ধৃতদের বুধবার উলুবেড়িয়া আদালতে তোলা হবে। এদিকে বুধবার সকালেও গোটা এলাকা থমথমে । এলাকায় চাপা উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। অন্যদিকে ধৃতদের মধ্যে বেশ কয়েকজন বহিরাগত হওয়ায় দুষ্কৃতীরা ভাড়াটে খুনী বলেই এলাকাবাসীর ধারনা। প্রসঙ্গত, সোমবার রাতে বাগনানের হাটুরিয়ার নওপাড়ায় বাড়ির সামনে গুলি করে খুন করা হয় স্থানীয় তৃণমুল নেতা মহসিন খানকে। ঘটনার পরেই তৃণমুল কর্মীরা ক্ষোভে ফেটে পড়ে। তারা দোষীদের গ্রেফতারের দাবিতে মৃতদেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধের পাশাপাশি বাগনান থানায় বিক্ষোভ দেখায়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news