Breaking News
Home / TRENDING / বঙ্গ সফরে তারাপীঠে পুজো দেবেন আমিত শাহ

বঙ্গ সফরে তারাপীঠে পুজো দেবেন আমিত শাহ

নীল বণিক:

এবারের বঙ্গ সফরে মায়ের পুজো দিতে তারাপীঠ যাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি আমিত শাহ। দলীয় সূত্রে খবর, রাজ্য সফরের দ্বিতীয় দিনে বিজেপির কেন্দ্রীয় সভাপতি তারাপীঠ পুজো দেবেন। সকালবেলা উপোস থেকে নিষ্ঠা সহকারে তারাপীঠে মায়ের চরণে ফুল দিতে চান অমিত। পূজো দেবার ব্যাপারে ইতিমধ্যেই অমিত শাহের দফতর থেকে তারাপীঠ মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পুরহিতও ঠিক হয়ে গেছে। তারাপীঠে পুজো দিয়ে মায়ের প্রসাদ খেয়ে অমিত বাংলায় তাঁর রাজনৈতিক কর্মসূচী শুরু করতে চান। জানা যাচ্ছে, রামপুরহাটে বুথ-স্তরের কর্মীদের নিয়ে বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। একটি দলিত পরিবারে মধ্যাহ্ন ভোজন সারবেন। এরপর সোজা পুরুলিয়ার বলরামপুরে যাওয়ার কর্মসূচি নিয়েছেন অমিত শাহ।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *