নিজস্ব সংবাদদাতা:
নিউ দিল্লি, ৭ জুনঃ এ বছর রাষ্ট্রপতি ভবনে ইফতার পার্টির আয়োজন হবে না। বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ চান না রাষ্ট্রপতি ভবনে দেশের সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় কোনওরকম ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হোক। গত বছর জুলাই মাসে দায়িত্ব নেওয়ার পরেই অবশ্য এ কথা জানিয়ে রেখেছিলেন কোবিন্দ।
রাষ্ট্রপতির মিডিয়া সচীব অশোক মালিকের কথায়, ‘বিগত বেশ কয়েকজন রাষ্ট্রপতির মতো কোবিন্দ দিওয়ালি, ক্রিসমাস, হোলি পালন করেননি, তবে নির্দিষ্ট দিনে শুভেচ্ছা জানিয়েছিলেন।’ অশোক আরও বলেন, ‘যেহেতু ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ তাই এই সিদ্ধান্ত। সমস্ত ধর্মের সব রকমের ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রেই বিষয়টি প্রযোজ্য।’
উল্লেখ্য, প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিলের আমলে নতুন করে ইফতার পার্টির আয়োজন হয় রাষ্ট্রপতি ভবনে। প্রণব মুখোপাধ্যায়ের সময়েও তা বজায় ছিল। ফের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানিয়ে দিলেন, একটি ধর্মনিরেপেক্ষ দেশের রাষ্ট্রপতি ভবনে কোনওরকম ধর্মীয় উৎসব হতে পারে না।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news