Breaking News
Home / TRENDING / মাধ্যমিকে জেলাই এগিয়ে, প্রথম কোচবিহারের সঞ্জীবনী, দ্বিতীয় বর্ধমানের শীর্ষেন্দু

মাধ্যমিকে জেলাই এগিয়ে, প্রথম কোচবিহারের সঞ্জীবনী, দ্বিতীয় বর্ধমানের শীর্ষেন্দু

নিজস্ব সংবাদদাতা:

মাধ্যমিকে ফের কলকাতাকে হারিয়ে দিল জেলা। পাশের হারে সবার উপরে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা।
এ বছরে মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির সঞ্জীবনী দেবনাথ, সঞ্জীবনী পেয়েছে ৬৮৯। দ্বিতীয় হয়েছে শীর্ষেন্দু সাহা। তার প্রাপ্ত নম্বর ৬৮৮। শীর্ষেন্দু বর্ধমানের সাতগাছিয়া হাইস্কুলের পড়ুয়া। ৬৮৭ নম্বর পেয়ে তৃতীয় তিন জন— কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির ময়ূরাক্ষী সরকার, জলপাইগুড়ি জেলা স্কুলের নীলব্জা দাস এবং মৃণ্ময় মণ্ডল। চতুর্থ হয়েছে উত্তর ২৪ পরগনার হাবড়ার প্রফুল্লনগর বিদ্যামন্দিরের দীপ গায়েন (৬৮৬)। ৬৮৫ নম্বর পেয়ে পঞ্চম হয়েছে পাঁচ জন—উত্তর ২৪ পরগনার সুনীতি অ্যাকাডেমির অঙ্কিতা দাস, বাঁকুড়ার গোগড়া হাই স্কুলের সৌমি নন্দী, বাঁকুড়ার বিবেকানন্দ শিক্ষানিকেতনের সৃজা পাত্র, পশ্চিম মেদিনীপুরের শ্রীরামকৃষ্ণমিশন বিদ্যাভবনের অনীক জানা ও নদিয়ার কাঁচড়াপাড়া হারনেট হাই স্কুলের প্রথমকান্তি মজুমদার। ষষ্ঠ হয়েছে পাঁচ জন। যাদের প্রাপ্ত নম্বর ৬৮৪। কোচবিহারের দিনহাটা হাই স্কুলের পড়ুয়া সুমিত বাগচি, জলপাইগুড়ির সেন্ট্রাল গার্লস হাই স্কুলের নীধি চৌধুরী, বর্ধমানের পারুলিয়া কে কে হাই স্কুলের অরিত্রিকা পাল ও কান্দারা জ্ঞানদাস মেমোরিয়াল হাই স্কুলের প্রতিমান দে, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের শ্রুতি সিংহমহাপাত্র ও বীরভূমের নবনালন্দা শান্তিনিকেতন হাইস্কুলের রৌনক সাহা। সপ্তম হয়েছে পাঁচ জন। নম্বর পেয়েছে তাঁরা ৬৮৩। কোচবিহারের মণীন্দ্রনাথ হাইস্কুলের মহাশ্বেতা হোমরায়, বর্ধমানের মি‌উনিসিপ্যাল হাই স্কুলের দেবাঞ্জন ভট্টাচার্য ও সুলতানপুর তুলসিদাল হাই স্কুলের অরিন্দম ঘোষ, দক্ষিণ দিনাজপুরের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিদ্যাভবনের পারমিতা মণ্ডল এবং কলকাতার বরাহনগর রামকৃষ্ণ মিশন হাই স্কুলের সার্থক তালুকদার।
উল্লেখ্য, সার্থক কলকাতায় সর্বোচ্চ নম্বর পাওয়া ছাত্র। ৬৮২ নম্বর পেয়ে অষ্টম হয়েছে ন’জন। কোচবিহারের দেবস্মিত রায়, আলিপুরদুয়ারের তাপস দেবনাথ, দক্ষিণ দিনাজপুরের জুমানা নারজিস, মালদহের অরিন্দম সাহা, বাঁকুড়ার অনমিত্র মুখোপাধ্যায়, দেবারতি পাঁজা ও দিশা মণ্ডল, চুঁচুড়ার প্রেরণা মণ্ডল, শিমলাপালের রূপ সিংহবাবু। তিন জন হয়েছে নবম। সিউড়ির সোহম আহমেদ, নদিয়ার সৈকত সিংহরায়, উত্তর ২৪ পরগনার স্বস্তিককুমার ঘোষ। এদের প্রাপ্ত নম্বর ৬৮১। মাধ্যমিকে ৬৮০ নম্বর পেয়ে দশম স্থানে আছে ১৩ জন। কোচবিহারের বৈদুর্য বিশ্বাস ও সুমনকুমার সাহা, আলিপুরদুয়ারের প্রিমরোজ সরকার, মালদহের মির মহম্মদ ওয়াসিফ, অরিত্র সরকার ও তামান্না ফিরদৌস, বাঁকুড়ার অন্বেষা বেঘুরিয়া, গৌরব মণ্ডল, হুগলির মোনালিসা সামন্ত, সিউড়ির শুভম রায়, তমলুকের ইন্দ্রজিৎ মিশ্র ও অগ্নিভ সিংহ এবং পূর্ব মেদিনীপুরের দেবন্য প্রধান।
সব মিলিয়ে এ বার মাধ্যমিকে প্রথম দশে রয়েছে ৫৬ জন ছাত্রছাত্রী। পাশের হার ৮৫.৪৯ শতাংশ। সাফল্যের হারে শহর কলকাতা স্থান তৃতীয়। গতবারের তুলনায় সংখ্যালঘু সম্প্রদায়ের কন্যা পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। আগামী বছর মাধ্যমিক শুরু হবে ১২ ফেব্রুয়ারি এবং শেষ হবে ২২ ফেব্রুয়ারি।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *