ওয়েব ডেস্ক: গুজরাতে নর্মদা জেলায় আজ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘স্ট্যাচু অফ ইউনিটি’ র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৮২ মিটার উচ্চতআর এই মূর্তি পৃথীবীর সবথেকে উঁচু স্ট্যাচু হতে চলেছে। বল্লভবাই প্যাটেলের এই মূর্তি তৈরি শুরু হয় ২০১৩ সালে। ‘স্ট্যাচু অফ ইউনিটি’র উচ্চতা আমেরিকার ‘স্ট্যাচু অফ লিবার্টির …
আরও পড়ুন »বামেদের সমালোচনা করেও জোটের পক্ষে সোমেন
নীল বণিক: বামেদের সঙ্গে জোট বার্তায় সায় দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। মঙ্গলবার সল্টলেক সিজিও কমপ্লেক্স ভবনে এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, তৃণমূলকে পরাস্ত করতে রাজ্যে বামেদের সঙ্গে জোট চাইছেন কর্মীরা। তাই কর্মীদের আবেগের গুরুত্ব ও রাজ্যের মানুষের গনতন্ত্র রক্ষায় আমাদের এগিয়ে আসা উচিত। তিনি আরও জানান বামেদের যেখানে …
আরও পড়ুন »তৃণমূলের ব্রিগেডের সভাকে চ্যালেন্জ দিলীপের, বিস্তারিত জানতে ক্লিক করুন
নীল বণিক: তৃণমূলের ব্রিগেডের জনসভাকে সরাসরি চ্যালেন্জ দিলীপ ঘোষের। মঙ্গলবার শহীদ মিনারের সামনে তিনি জানান, বিজেপি সবার আগে ঘোষণা করেছিল ব্রিগেড সমাবেশের। তৃণমূল বিজেপিকে দেখেই ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে বলে দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি। মঙ্গলবার থেকেই ব্রিগেডের জনসভা নিয়ে রাজ্যের শাসক দল ও কেন্দ্রের শাসক দলের সঙ্গে তাল ঠোকাঠুকি …
আরও পড়ুন »কোচবিহারে এনআরসি নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মমতা
ওয়েব ডেস্ক: কোচবিহার: কোচবিহার জেলা সফরে কার্যত ভোটের ঘন্টা বাজিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘এনআরসি’ ও ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পে বরাদ্দকে হাতিয়ার করে কোচবিহারের মাটি থেকে বিজেপি’র বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী৷ এদিনে তিনি বলেন, এনআরসি করে অসম থেকে বাঙালিদের তাড়িয়ে দেওয়া হচ্ছে৷ ভেদাভেদের রাজনীতি করছে মোদী শাহ জুটি৷ অন্যদিকে গোটা দেশে …
আরও পড়ুন »মাও হামলায় মৃত্যু মিছিল লেগেই আছে, শহুরে নকশালরা কী বলবেন!
ওয়েব ডেস্ক: রায়পুর: কিছুদিন আগে মাও-দরদী শহুরে নকশালদের ধরপাকাড়ে বিরক্ত হয়েছিলেন বহু বুদ্ধিজীবী। আর আজ ফের ছত্তিশগড়ে মাও হামলায় মৃত্যু হল ৩জনের। যাঁদের দুজন পুলিশ কর্মী। অন্যজন সাংবাদিক। নিহত অচ্যুতানন্দ সাউ দূরদর্শনের ক্যামেরাম্যান ছিলেন। মঙ্গলবার দান্তেওয়াড়ায় এই ঘটনা ঘটে। সেখানকার আরানপুর এলাকায় হামলা চালায় মাওবাদীরা। চারদিন আগেই ছত্তিশগড়ের বিজাপুর জেলায় মাও …
আরও পড়ুন »হুগলীর পর বাঁকুড়া, ফের মুকুলের সভায় বাধা পুলিশের
নীল বণিক: হুগলীর পর এবার বাঁকুড়া। মুকুলের সভায় বাধা পুলিশের। মঙ্গলবার বাঁকুড়া জেলার বিষ্নুপুরে একটি বেসরকারি লজে বিজেপির বৈঠক ছিল। সেই বৈঠকে প্রধান বক্তার তালিকায় নাম ছিল বিজেপি নেতা মুকুল রায়ের। সকাল পর্যন্ত সবই ঠিক ছিল। কিন্তু মুকুল রায় বৈঠকে আসতেই যত ঝামেলার সৃষ্টি হয়। এরপরই জেলা বিজেপি নেতাদের অভিযোগ …
আরও পড়ুন »রাম মন্দিরের দাবিতে সরব বিশ্বহিন্দু পরিষদ, রাস্তায় নামবেন সাধুসন্তরা
নীল বণিক: রাম মন্দির নিয়ে এবার মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করল বিশ্বহিন্দু পরিষদ। সংগঠনের ক্ষেত্রীয় সম্পাদক শচীন্দ্রনাথ সিংহ বলেন, শীতকালীন অধিবেশনে রাম মন্দির তৈরির জন্য কেন্দ্রকে আইন পাস করাতে হবে। তাহলেই রাম মন্দির বাধা কেটে যাবে। মোদী সরকার সাড়ে চার বছর দিল্লির মসনদে আছে। কিন্তু রাম মন্দির নির্মাণ …
আরও পড়ুন »বিজেপির বিজয়ার মিষ্টি, মুগ্ধ শাসক, বিরোধী, পুলিশও
ওয়েব ডেস্ক: কলকাতা: রাজনৈতিক পরিচয়ের উর্ধ্বে আমরা বাঙালি, তদুপরি মানুষ—এমন কথাই যেন বলতে চাইলেন মধ্যমগ্রামের বিজেপি নেতারা। মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজিপি কর্মীরা সৌজন্য বিনিময়ের নজির সৃষ্টি করলেন। বিজয়ার শুভেচ্ছা বিনিময় করলেন তাঁরা শাসক তৃণমূলের সঙ্গে, বিরোধী বামেদের সঙ্গেও। খালি হাতে নয়। এক হাঁড়ি রসগোল্লাও ছিল বিজেপি কর্মীদের হাতে। একইসঙ্গে বাঙালি সৌজন্য …
আরও পড়ুন »টিটাগড়ে গুলিবিদ্ধ নেতার মৃত্যু, গ্রেফতার আরও ২
নিজস্ব সংবাদদাতা: সোমবার গভীর রাতে টিটাগড়কাণ্ডে গুলিবিদ্ধ তৃণমূল নেতা সতীশ মিশ্রের মৃত্যু হল। জানা গিয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই তাঁর মৃত্যু হয়। এদিকে, দ: ২৪ পরগণা থেকে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃত সমীর ও সঞ্জয় দুজনেই ভাড়াটে খুনি। এরআগে এই ঘটনায় ভোলা এবং কালুকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার হওয়ার …
আরও পড়ুন »দেওয়ালীর আগেই দূষণের চাদরে মুড়ল দিল্লি
ওয়েব ডেস্ক: আবার পরিবেশ দূষণের চাদরে রাজধানী দিল্লি। পুণের ইন্ডিয়ান ইন্সটিট্যুট অফ ট্রপিকাল মিটিওরোলজি এবং সফরের তরফে জানানো হয়েছে, সোমবার রাজধানী দিল্লি এবং পাশ্ববর্তী এলাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা বায়ু মান সুচক ‘ক্ষতিকর’ মাত্রায় পৌঁছে গিয়েছে। বায়ুতে দূষিত কণা বা পার্টিকুলেট ম্যাটার চারগুণ বৃদ্ধি পেয়েছে বলে আইআইটিএম-এর তরফে জানানো হয়েছে। …
আরও পড়ুন »মুকুলের কণ্ঠরোধ : ক্ষোভ নাগরিক সমাজে
নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই– সময় থেকে সময়ান্তরে জনগণমন রচয়িতার জন্মস্থানের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। সিদ্ধার্থ জমানার এমার্জেন্সির আলোচনা এক পাশে সরিয়ে রেখে বাম আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন আবার মমতার আমলে বিজেপির গণতন্ত্র রক্ষার যাত্রা : একটি বিষয় অবশ্যই প্রমান করে যে রাজা আসে যায়, দিন বদলায় না! …
আরও পড়ুন »জানুয়ারি পর্যন্ত পিছল অযোধ্যা মামলার শুনানি
ওয়েব ডেস্ক: অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল যোগী সরকার। আজ সুপ্রিম কোর্টের বিচারপতি জানিয়ে দেন ২০১৯ র জানুয়ারির পরই অযোধ্যা মামলার পরবর্তী শুনানি হবে। এবং এই মামলায় বিচারপতির বেঞ্চ নিয়েও তখনই সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। দেওয়ালীর পর থেকে অযোধ্যা মামলার শুনানি শুরু করার আর্জি জানিয়ে মামলা …
আরও পড়ুন »কান্দিতে তৃণমূলের ফেস্টুন বনাম ফেস্টুন
নিজস্ব সংবাদদাতা, কান্দিঃ ফেস্টুন লাগানো নিয়ে লড়াই। আর এই ফেস্টুন লাগানো নিয়ে মূল ও যুব তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এল মুর্শিদাবাদের কান্দিতে। ঘটনাটা হল, মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালের সামনে একটি সরকারি খাস জায়গার ওপর তৃণমূলের উদ্যোগে একটি রোগী সহায়তা কেন্দ্র খোলা হবে। রবিবার সন্ধ্যায় কান্দি ব্লক ও শহর তৃণমূল …
আরও পড়ুন »উপত্যকায় সক্রিয় প্রশিক্ষিত ৪ স্নাইপার জঙ্গি : আইবি
ওয়েব ডেস্ক: উপত্যকায় সক্রিয় রয়েছে জঙ্গিদের ৪ স্নাইপার বাহিনী। আইবি রিপোর্টে জানানো হয়েছে, জৈশ-এ-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর দুটি দল সেপ্টেম্বরের শুরুতে কাশ্মীর উপত্যকায় ঢোকে বলে জানতে পেরেছে গোয়েন্দা সংস্থা। এই দুটি দলেই দু’জন করে প্রশিক্ষিত স্নাইপার রয়েছে বলে জানা গিয়েছে। তাদের কাছে এম-৪ কার্বাইনের মতো অত্যাধুনিক রাইফেল রয়েছে বলে জানতে পেরেছে …
আরও পড়ুন »দু’দিনের সফরে কোচবিহারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: আগামীকাল দুদিনের সফরে কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে হেলিকপ্টারে কোচবিহারে আসবেন তিনি। সেজন্য কোচবিহার এমজেএন স্টেডিয়ামে তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। সেখানে নেমে মুখ্যমন্ত্রী চলে যাবেন কোচবিহার জেলা শাসকের দফতরের সামনে নব নির্মিত অডিটোরিয়ামের উদ্বোধনে। এর পাশাপাশি এদিন তিনি কোচবিহার জেলার আধিকারিদের সঙ্গে প্রশাসনিক বৈঠক সারবেন । …
আরও পড়ুন »মালদায় গোষ্ঠী কোন্দল মেটাতে আল্টিমেটাম শুভেন্দুর
নিজস্ব সংবাদদাতা : আসন্ন লোকসভা নির্বাচনের আগে ঐক্যবদ্ধ হয়ে না লড়লে অনেক আসনই যে হাতছাড়া হবে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে তৃণমূল নেতৃত্ব। তাই দলের গোষ্ঠী কোন্দল মেটাতে একমাস সময় দিলেন শুভেন্দু অধিকারী। রবিবার মালদার হবিবপুরের বুলবুলচন্ডীতে এক কর্মীসভায় তিনি বলেন এক মাসের মধ্যে গোষ্ঠী কোন্দল মেটাতে হবে, না হলে …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news