Breaking News
Home / TRENDING / বামেদের সমালোচনা করেও জোটের পক্ষে সোমেন

বামেদের সমালোচনা করেও জোটের পক্ষে সোমেন

নীল বণিক:

বামেদের সঙ্গে জোট বার্তায় সায় দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। মঙ্গলবার সল্টলেক সিজিও কমপ্লেক্স ভবনে এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, তৃণমূলকে পরাস্ত করতে রাজ্যে বামেদের সঙ্গে জোট চাইছেন কর্মীরা। তাই কর্মীদের আবেগের গুরুত্ব ও রাজ্যের মানুষের গনতন্ত্র রক্ষায় আমাদের এগিয়ে আসা উচিত। তিনি আরও জানান বামেদের যেখানে ক্ষমতা নেই, সেখানে কংগ্রেসকে সমর্থন করুক বামেরা। রাজ্যের স্বার্থেই এই জোট জরুরি বলে জানান সোমেন। তবে জোটের জন্য বামেদের এগিয়ে আসতে হবে বলে জানান তিনি।

জোট বার্তা দেবার পাশাপাশি এদিন জোটের প্রশ্নে বামেদের কিছুটা সমালোচনাও করেন সোমেন মিত্র। তিনি বলেন, খেয়ালখুশি মতো আসবেন আর চলে যাবেন, কংগ্রেসকে এভাবে প্রতারিত করবেন না। সিদ্ধান্ত যদি নিতে হয় সঠিক সিদ্ধান্ত নেবেন। শুধুমাত্র ক্ষমতা দখলের লড়াইয়ে বাংলার মানুষের চাহিদাকে অস্বীকার করেছে বিরোধী দলগুলো। তিনি আরও বলেন, দেশের স্বার্থের জন্য কংগ্রেস নিজেদের স্বার্থকে জলাঞ্জলি দিতে পারে।

রাফায়েল দুর্নীতি নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘সর্বোভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর নির্দেশে সারা ভারতবর্ষে সিবিআই অফিসের সামনে বিক্ষোভ চলছে। কেন্দ্রের সরকার তাদের অধিকার বলে নিরপেক্ষ সংস্থা সিবিআইকে রাতারাতি বদলে দিয়েছে। স্বচ্ছ ভারতের নামে দেশের মানুষের মুখে কালি লাগিয়েছে মোদী সরকার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *