Breaking News
Home / TRENDING / তৃণমূলের ব্রিগেডের সভাকে চ্যালেন্জ দিলীপের, বিস্তারিত জানতে ক্লিক করুন

তৃণমূলের ব্রিগেডের সভাকে চ্যালেন্জ দিলীপের, বিস্তারিত জানতে ক্লিক করুন

নীল বণিক:

তৃণমূলের ব্রিগেডের জনসভাকে সরাসরি চ্যালেন্জ দিলীপ ঘোষের। মঙ্গলবার শহীদ মিনারের সামনে তিনি জানান, বিজেপি সবার আগে ঘোষণা করেছিল ব্রিগেড সমাবেশের। তৃণমূল বিজেপিকে দেখেই ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে বলে দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি। মঙ্গলবার থেকেই ব্রিগেডের জনসভা নিয়ে রাজ্যের শাসক দল ও কেন্দ্রের শাসক দলের সঙ্গে তাল ঠোকাঠুকি শুরু হয়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক মহল।

তৃণমূলকে সরাসরি চ্যালেন্জ করে দিলীপ এদিন বলেন, ডিসেম্বরের ব্রিগেড সমাবেশ অনেক কিছু প্রমাণ করবে। তৃণমূলের থেকে কয়েকগুন বেশি লোক ব্রিগেড ময়দানে জমায়েত করে রাজ্যের শাসক দলকে প্রথম জবাব দেওয়া হবে বলে জানান দিলীপ ঘোষ। তার আরও দাবি ৫ ডিসেম্বর থেকে রথযাত্রা কর্মসূচীতে তৃণমূল কিছুটা ঝলক দেখতে পারবে। ব্রিগেড সমাবেশ করেই রাজ্য থেকে তৃণমূল বিদায়ের কাজটা বিজেপি শুরু করা হবে বলে মনে করছেন খড়্গপুরের বিধায়ক।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *