নীল বণিক:
রাম মন্দির নিয়ে এবার মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করল বিশ্বহিন্দু পরিষদ। সংগঠনের ক্ষেত্রীয় সম্পাদক শচীন্দ্রনাথ সিংহ বলেন, শীতকালীন অধিবেশনে রাম মন্দির তৈরির জন্য কেন্দ্রকে আইন পাস করাতে হবে। তাহলেই রাম মন্দির বাধা কেটে যাবে। মোদী সরকার সাড়ে চার বছর দিল্লির মসনদে আছে। কিন্তু রাম মন্দির নির্মাণ এখনও হল না। রাম মন্দির নির্মাণ মোদী সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বলে জানান এই হিন্দু নেতা।
সেই প্রতিশ্রুতি পূর্ণ না হওয়ায় এবার পছন্দের সরকারের আমলেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দাবিতে সরব হলেন শচীন্দ্রনাথ সিংহ। অযোধ্যায় রাম মন্দিরের দাবিতে চলতি মাসে মোদী সরকারের উপর চাপ বাড়াতে বিশ্বহিন্দু পরিষদ একাধিক কর্মসূচীও গ্রহণ করছে বলে জানান তিনি। সাধুসন্তরা রাস্তায় নামার পাশাপাশি হিন্দু সংগঠনের নেতারা প্রত্যেকটি রাজ্যের রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। রাজ্যপালের মাধ্যমে বিশ্বহিন্দু পরিষদ প্রধানমন্ত্রীর কাছে প্রত্যেকটি রাজ্যের সাধুসন্তদের দাবি তুলে ধরবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news