ওয়েব ডেস্ক:
উপত্যকায় সক্রিয় রয়েছে জঙ্গিদের ৪ স্নাইপার বাহিনী। আইবি রিপোর্টে জানানো হয়েছে, জৈশ-এ-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর দুটি দল সেপ্টেম্বরের শুরুতে কাশ্মীর উপত্যকায় ঢোকে বলে জানতে পেরেছে গোয়েন্দা সংস্থা। এই দুটি দলেই দু’জন করে প্রশিক্ষিত স্নাইপার রয়েছে বলে জানা গিয়েছে। তাদের কাছে এম-৪ কার্বাইনের মতো অত্যাধুনিক রাইফেল রয়েছে বলে জানতে পেরেছে আইবি। নাইট ভিশন, টেলিস্কোপ যুক্ত এই অত্যাধুনিক রাইফেল আফগানিস্তানে নিযুক্ত মার্কিন সেনা ব্যবহার করে থাকে। মনে করা হচ্ছে তালিবানরা মার্কিন সেনাদের থেকে এই স্নাইপার রাইফেল ছিনিয়ে নেয় এবং হাতবদল করে তা জৈশ-এ-মহম্মদ জঙ্গিদের হাতে এসে পৌঁছয়। রাইফেলের ধরন জানার পরই জম্মু কাশ্মীরের সেনা ছাউনিগুলিতে নিরাপত্তা ব্যবস্থা নতুন করে সাজানো হচ্ছে। সতর্ক করা হয়েছে গেটের প্রহরীদেরও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news