Breaking News
Home / TRENDING / কোচবিহারে এনআরসি নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মমতা

কোচবিহারে এনআরসি নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মমতা

ওয়েব ডেস্ক:

কোচবিহার: কোচবিহার জেলা সফরে কার্যত ভোটের ঘন্টা বাজিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘এনআরসি’ ও ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পে বরাদ্দকে হাতিয়ার করে কোচবিহারের মাটি থেকে বিজেপি’র বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী৷ এদিনে তিনি বলেন, এনআরসি করে অসম থেকে বাঙালিদের তাড়িয়ে দেওয়া হচ্ছে৷ ভেদাভেদের রাজনীতি করছে মোদী শাহ জুটি৷ অন্যদিকে গোটা দেশে মহিলাদের উচ্চ শিক্ষার লক্ষ্যে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পে কেন অর্থ বরাদ্দ নগণ্য তা নিয়ে প্রশ্ন তোলেন মমতা৷ পাশাপাশি তাঁর বক্তব্য, ‘নিজের টাকাতেই আমরা উন্নয়ন করি।’

মঙ্গলবার ছিল কোচবিহারের রাস মেলা মাঠে সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠানের সভা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়,  ‘যারা বলছে সব করে দেব, তারাই অসমে এনআরসি করে ৪০ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে৷ এদের মধ্যে বেশিরভাগই বাঙালি।’ মমতার অভিযোগ, ‘শুধু অসম নয়, গুজরাত থেকেও বিহারিদের তাড়িয়ে দেওয়া হচ্ছে।’  গেরুয়া শিবিরের রাজনীতির পাল্টা জোটবদ্ধ হয়ে লড়াইয়ের ডাক দেন বাংলার মুখ্যমন্ত্রী৷

কন্যাশ্রী প্রকল্পের উদাহরণ টেনে বলেন, ‘বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে বরাদ্দ মাত্র ১০০ কোটি৷ এতো প্রকল্পের বিজ্ঞাপনেই খরচ হয়ে যাচ্ছে৷ রাজ্য পারলে কেন কেন্দ্র মেয়েদের জন্য আরও বেশি বরাদ্দ করবে না?’’ রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে খরচ বছরে ৬ হাজার কোটি জানিয়ে তাঁর দাবি কেন্দ্রীয় প্রকল্পটি আসলে লোক দেখানো৷

বিজেপি’কে আক্রমণের পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী কোচবিহারের উন্নয়নে বেশ কিছু প্রকল্পের ঘোষণা করেন৷ জানান, ১০০ দিনের কাজে কোচবিহার সেরা৷ রায়ডাক নদীর উপর সেতু তৈরির প্রকল্পের ঘোষণা করেন৷ এছাড়াও রাজ্য সরকার জেলার প্রসিদ্ধ মদনমোহন মন্দিরকে কেন্দ্র করে উন্নয়নের পরিকল্পনা করেছে বলেন জানান তিনি৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *