Breaking News
Home / TRENDING / দু’দিনের সফরে কোচবিহারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

দু’দিনের সফরে কোচবিহারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার:
আগামীকাল দুদিনের সফরে কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে হেলিকপ্টারে কোচবিহারে আসবেন তিনি। সেজন্য কোচবিহার এমজেএন স্টেডিয়ামে তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। সেখানে নেমে মুখ্যমন্ত্রী চলে যাবেন কোচবিহার জেলা শাসকের দফতরের সামনে নব নির্মিত অডিটোরিয়ামের উদ্বোধনে। এর পাশাপাশি এদিন তিনি কোচবিহার জেলার আধিকারিদের সঙ্গে প্রশাসনিক বৈঠক সারবেন । এর পর ৩০ তারিখ কোচবিহার রাসমেলা মাঠে সরকারি একটি জনসভায় অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী। সেখানে বিভিন্ন উপভোক্তাদের হাতে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেবেন।  তারপর সেখান থেকে ডুয়ার্সের উদ্দ্যেশ্যে রওয়া হবেন তিনি। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে শহর জুরে। যার যাত্রা পথে পুলিশের পাশাপাশি সাধারণ পোষাকের পুলিশও থাকবেন , এছাড়াও জেলার অসম বাংলা সীমান্ত ও ভারত বাংলাদেশ সীমান্তেও বিশেষ নজরদারির ব্যবস্থা করা হবে।  এদিন মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা । অস্থায়ী হেলিপ্যাডেও পরিক্ষামূলক ভাবে হেলিকপ্টার নামে এদিন। রাজনৈতিক মহলের মতে লোকসভা ভোটের আগে সম্ভবত এটাই মুখ্যমন্ত্রীর কোচবিহারে শেষ সরকারি সফর তাই এই সফরে কোচবিহারের জন্য বড় কোনও প্রকল্প ঘোষনা করতে পারেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *