নিজস্ব সংবাদদাতা,
কান্দিঃ
ফেস্টুন লাগানো নিয়ে লড়াই। আর এই ফেস্টুন লাগানো নিয়ে মূল ও যুব তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এল মুর্শিদাবাদের কান্দিতে। ঘটনাটা হল, মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালের সামনে একটি সরকারি খাস জায়গার ওপর তৃণমূলের উদ্যোগে একটি রোগী সহায়তা কেন্দ্র খোলা হবে। রবিবার সন্ধ্যায় কান্দি ব্লক ও শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে একটি ফ্লেক্স লাগানো হয়। রবিবার রাতেই সেই ফ্লেক্সের ওপর পাল্টা কান্দি ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের ফ্লেক্স লাগানো হয় শুভেন্দু অধিকারী, সুব্রত সাহা সহ মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে। বচসার সুত্রপাত তৈরি হয় এখানেই। এরপর শুরু হয় ফ্লেক্স বনাম ফ্লেক্সের খেলা। রবিবার রাতে আবার পাল্টা কান্দি ব্লক ও শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে বিশাল আরও একটি ছবি লাগানো ফেস্টুন লাগানো হয়। কেন এত বড় ফ্লেক্স লাগানো হল সরকারী জায়গায় এই নিয়ে কান্দি ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুব তৃণমূল কংগ্রেসের কথা কাটাকাটি শুরু হয়। ঘটনার খবর পেয়ে কান্দি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কান্দি শহর তৃণমূল যুব কংগ্রেসের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম তৃণমূল গোষ্ঠী কোন্দলের অভিযোগ অস্বীকার করেছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news