Breaking News
Home / TRENDING / হুগলীর পর বাঁকুড়া, ফের মুকুলের সভায় বাধা পুলিশের

হুগলীর পর বাঁকুড়া, ফের মুকুলের সভায় বাধা পুলিশের

নীল বণিক:

হুগলীর পর এবার বাঁকুড়া। মুকুলের সভায় বাধা পুলিশের। মঙ্গলবার বাঁকুড়া জেলার বিষ্নুপুরে একটি বেসরকারি লজে বিজেপির বৈঠক ছিল। সেই বৈঠকে প্রধান বক্তার তালিকায় নাম ছিল বিজেপি নেতা মুকুল রায়ের। সকাল পর্যন্ত সবই ঠিক ছিল। কিন্তু মুকুল রায় বৈঠকে আসতেই যত ঝামেলার সৃষ্টি হয়। এরপরই জেলা বিজেপি নেতাদের অভিযোগ বিজেপির দলীয় বৈঠক বাতিল করার জন্য জেলার পু্লিশ কর্তারা উঠেপড়ে লাগেন। বিজেপি কর্মীদের ভয় দেখিয়ে মুকুলের বৈঠক বানচাল করার চেষ্টা করা হয় বলে অভিযোগ।

এরপর পুলিশের বিরুদ্ধে রাস্তায় নামেন বাঁকুড়া জেলা বিজেপি নেতৃত্ব। বিষ্নুপুর লজের সামনে মুকুল রায় সহ বিজেপি কর্মীরা রাস্তা অবরোধ করেন। যদিও কিছুক্ষণ পর অবরোধ উঠে যায়। পরে বিজেপি কর্মীরা বৈঠক শুরু করেন।

বৈঠক বানচালের জন্য বিষ্নুপুরের এসডিপিওকে সরাসরি দায়ি করেন মুকুল রায়। তিনি বলেন, রাজ্যে গনতন্ত্র বলে কিছু নেই। পুলিশ দিয়ে বিজেপিকে আটকানোর খেলায় নেমেছে রাজ্যের শাসক দল। কিন্তু পুলিশ দিয়ে বিজেপিকে আটকানো যাবে না। তিনি আরও বলেন, গনতন্ত্রকে হত্যা করে রাজনীতি করতে পারবে না তৃণমূল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *