ওয়েব ডেস্ক:
আবার পরিবেশ দূষণের চাদরে রাজধানী দিল্লি। পুণের ইন্ডিয়ান ইন্সটিট্যুট অফ ট্রপিকাল মিটিওরোলজি এবং সফরের তরফে জানানো হয়েছে, সোমবার রাজধানী দিল্লি এবং পাশ্ববর্তী এলাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা বায়ু মান সুচক ‘ক্ষতিকর’ মাত্রায় পৌঁছে গিয়েছে। বায়ুতে দূষিত কণা বা পার্টিকুলেট ম্যাটার চারগুণ বৃদ্ধি পেয়েছে বলে আইআইটিএম-এর তরফে জানানো হয়েছে। পরিবেশে এই দূষিত কণা বৃদ্ধি পাওয়ার ফলে শ্বাসকষ্ট, ফুসফুসজনিত রোগ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মূলত, পঞ্জাব ও হরিয়ানায় ফসল জ্বালানোর ফলেই এই বায়ু দূষণ বলে জানা গিয়েছে। সামনে দেওয়ালীতে এই অবস্থা আরও অবনতি হবে আশঙ্কা করছে মৌসম ভবন। সোমবারই সুপ্রিম কোর্ট রাজধানী এবং সংলগ্ন এলাকায় দূষণ নিয়ন্ত্রণে ১৫ বছরের পুরনো গাড়ি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। গুরগাঁও, গাজিয়াবাদ, নয়ডায় বড় বিল্ডারদের আগামি মার্চ পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। পুরসভাগুলিকে সময়ে সময়ে রাস্তায় জল ছেটাতে বলা হয়েছে। তবে পরিস্থিতির উন্নতির হওয়ার সম্ভাবনা খুবই কম। গত ৬ দিন ধরে দিল্লি এবং সংলগ্ন এলাকায় ধোয়াশা ঘিরে রয়েছে। বাতাসে পোড়া গন্ধ। এই সময় মৌসুমী বায়ু না চলায় পরিবেশ থেকে দূষণ সরতে পারছে না। ফলে দূষণ সামাল দিতে প্রয়োজনে অড-ইভেন ডে’জ আবার চালু করতে পারে কেজরিবাল সরকার ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news