ওয়েব ডেস্ক:
অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল যোগী সরকার। আজ সুপ্রিম কোর্টের বিচারপতি জানিয়ে দেন ২০১৯ র জানুয়ারির পরই অযোধ্যা মামলার পরবর্তী শুনানি হবে। এবং এই মামলায় বিচারপতির বেঞ্চ নিয়েও তখনই সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। দেওয়ালীর পর থেকে অযোধ্যা মামলার শুনানি শুরু করার আর্জি জানিয়ে মামলা করেছিল উত্তর প্রদেশ সরকার। উল্লেখ্য, ২০১০ সালের এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করা হয়েছিল। এলাহাবাদ হাইকোর্ট নইজের সিদ্ধান্তে বিতর্কিত রামজন্মভূমিকে তিনভাগে ভাগ করার নির্দেশ দিয়েছিল। এর মধ্যে একভাগ নির্মোহী আখাড়ার, একভাগ রাম লল্লার এবং একভাগ সুন্নী মুসলিম ওয়াকফ বোর্ডকে দেওয়ার কথা বলা হয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা চলছে শীর্ষ আদালতে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news