ওয়েব ডেস্ক:
গুজরাতে নর্মদা জেলায় আজ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘স্ট্যাচু অফ ইউনিটি’ র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৮২ মিটার উচ্চতআর এই মূর্তি পৃথীবীর সবথেকে উঁচু স্ট্যাচু হতে চলেছে। বল্লভবাই প্যাটেলের এই মূর্তি তৈরি শুরু হয় ২০১৩ সালে। ‘স্ট্যাচু অফ ইউনিটি’র উচ্চতা আমেরিকার ‘স্ট্যাচু অফ লিবার্টির দ্বিগুন। বুধবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র সহ ৩০ নদীর জল দিয়ে মূর্তির শোধন করবেন। এছাড়াও ভারতীয় বায়ু সেনার একটি এয়ার শো এবং সেনাবাহিনীর মার্চ পাস্ট হওয়ার কথা। ২৯টি রাজ্যের সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে এই উদ্বোধনী অনুষ্ঠানে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news