নিজস্ব সংবাদদাতা:
সোমবার গভীর রাতে টিটাগড়কাণ্ডে গুলিবিদ্ধ তৃণমূল নেতা সতীশ মিশ্রের মৃত্যু হল। জানা গিয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই তাঁর মৃত্যু হয়। এদিকে, দ: ২৪ পরগণা থেকে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃত সমীর ও সঞ্জয় দুজনেই ভাড়াটে খুনি। এরআগে এই ঘটনায় ভোলা এবং কালুকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার হওয়ার পরই ভোলা অসুস্থ হয়ে পড়ে। সিসিটিভি ফুটেজ দেখে আজ বাকি দুজনকে গ্রেফতার করা হয়।আজ বাকি তিনজনকে আদালতে পেশ করা হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news