ওয়েব ডেস্ক:
রায়পুর: কিছুদিন আগে মাও-দরদী শহুরে নকশালদের ধরপাকাড়ে বিরক্ত হয়েছিলেন বহু বুদ্ধিজীবী। আর আজ ফের ছত্তিশগড়ে মাও হামলায় মৃত্যু হল ৩জনের। যাঁদের দুজন পুলিশ কর্মী। অন্যজন সাংবাদিক। নিহত অচ্যুতানন্দ সাউ দূরদর্শনের ক্যামেরাম্যান ছিলেন।
মঙ্গলবার দান্তেওয়াড়ায় এই ঘটনা ঘটে। সেখানকার আরানপুর এলাকায় হামলা চালায় মাওবাদীরা। চারদিন আগেই ছত্তিশগড়ের বিজাপুর জেলায় মাও হামলায় চার সিআরপিএফ কর্মীর মৃত্যু হয়। আহত হন ২জন। তারপর ফের একবার মাওবাদী হামলায় উত্তপ্ত হয়ে উঠল ছত্তিশগড়।
এই রাজ্যে ১২ ও ২০ নভেম্বর ভোট রয়েছে। ভোটগণনা হবে ১ ডিসেম্বর। এখন চলছে ভোট প্রচার। তার মধ্যেই বারবার অশান্ত হয়ে উঠছে এলাকা।
সম্প্রতি বস্তার এলাকায় পোস্টার দিয়ে মাওবাদীরা ভোট বয়কটের হুমকি দিয়েছে। এর আগে মার্চ মাসেও মাও হামলায় ৯ সিআরপিফ জওয়ান নিহত হন।
সব মিলিয়ে মাও হামলায় মৃত্যু মিছিল চলছেই। এই প্রসঙ্গে শহুরে নকশালরা কিছু বলবেন!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news