ওয়েব ডেস্ক: কলকাতা পুরসভা ভোটে মেয়র পদে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিম। আজ সকালেই ভোটাভুটি হয়। ফলাফল প্রকাশ পেতে দেখা যায় ফিরহাদ হাকিম পেয়েছেন ১২১টি ভোট। অন্যদিকে বিপক্ষের বিজেপি প্রার্থী মীনাদেবী পুরকাইত পেয়েছেন ৫টি ভোট। একটি ভোট পড়েনি। ১৬৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সুষ্মিতা ভট্টাচার্য অসুস্থতার জন্য ভোট দিতে …
আরও পড়ুন »রোজভ্যালি কাণ্ডে তাপস পালকে জেরা ইডির
নীল বণিক সিবিআইয়ের পর এবার ইডির জেরার মুখে তৃণমূল সাংসদ তাপস পাল। সোমবার সিজিও কমপ্লেক্সে তাপস পালকে টানা জেরা করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। রোজভ্যালির কর্ণধার গৌতম কুন্ডুকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পারেন তাপস পালই প্রথম রোজভ্যালির কর্ণধারকে চলচিত্র ব্যবসায় নামায়। ইডি সূত্রে খবর গৌতম কুন্ডু জিজ্ঞাসাবাদে জানিয়েছিলেন, অভিনেতা তাপস পাল একসময়ে …
আরও পড়ুন »আজ মেয়র নির্বাচন, বন্ধু শোভনকে ভোটে আসতে বললেন ববি
নিজস্ব সংবাদদাতা: ঐতিহ্যবাহী কলকাতা পৌর সংস্থায় মেয়র নির্বাচনের নজির নেই। আজ তাই মেয়র নির্বাচন নিয়ে সাজসাজ রব কলকাতা পুরসভায়। তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের প্রতিদ্বন্দ্বী ২২ নম্বর ওয়ার্ডের বিজেপির মিনাদেবী পুরোহিত। পুর প্রতিনিধি না হয়েও মেয়র পদে যে কেউ যাতে বসতে পারেন, সেজন্য পুর আইন সংশোধন করে সম্প্রতি বিধানসভায় বিল পাশ …
আরও পড়ুন »বিষমদ কাণ্ডের পরও রমরমিয়ে চলছে চোলাইয়ের ব্যবসা
নীল বণিক: শান্তিপুর বিষমদ কাণ্ডের পরও নদিয়ার বেশ কয়েকটি জায়গায় রমরমিয়ে চলছে চোলাই মদের ব্যবসা। কয়েকদিন আগেই শান্তিপুরে বিষমদ খেয়ে ৮ জনের মৃত্যুর পর তৎপর হয় প্রশাসন। নদিয়ার পুলিশ সুপার রূপেশ কমারের জানিয়েছেন, জেলাজুড়ে তল্লাশি অভিযান চলছে। তবে কিছু জায়গায় মানুষের সচেতনতার অভাবেই চোলাই মদ পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। …
আরও পড়ুন »দল ছেড়ে বিজেপিতে অধীর ঘনিষ্ঠ, আমল দিলেন না সোমেন
নীল বণিক অধীর চৌধুরী ঘনিষ্ঠ অনুপম ঘোষ এবার নাম লেখালেন বিজেপিতে। রবিবার মাহেশ্বরি সদনে দলের বৈঠকের মাঝেই প্রদেশ কংগ্রেস নেতা অনুপম ঘোষ বিজেপিতে যোগদান করেন।তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অধীর চৌধুরী সরতেই দলে গুরুত্ব হারিয়েছিলেন অনুপম ঘোষ। যা নিয়ে …
আরও পড়ুন »রথযাত্রার প্রচারে রাজ্যে ‘ড্রিম গার্ল’
নীল বণিক: রথযাত্রার প্রচারে ঝড় তুলতে রাজ্যে আসছেন গ্লামার ক্যুইন হেমা মালিনী। বলিউডের একসময়ের ‘ড্রিম গার্ল’ আপাতত রাজ্যে দুটি সভা করবেন বলে ঠিক হয়েছে। প্রথম সভাটি হেমা মালিনী করবেন ১৯শে ডিসেম্বর পূর্ব বর্ধমানে। আর দ্বিতীয় সভাটি করবেন ২৫শে ডিসেম্বর মালদায়। একসময়ের গ্ল্যামার ক্যুইনকে দিয়ে রাজ্যে আরও বেশি সভা করার পরিকল্পনাও …
আরও পড়ুন »২০১৯এ সোশাল মিডিয়ায় প্রচারে জোর দেবে বিজেপি
নীল বণিক: ২০১৯ এর প্রচারে দলের সোশাল মিডিয়া পেজগুলিকে আরও বেশি করে ব্যবহার করতে চায় গেরুয়া শিবির। সেইজন্য এখন থেকেই দলের সোশাল মিডিয়া সেলকে ঢেলে সাজানোর উদ্যোগ নিল বিজেপির কেন্দ্রীয় নেতারা। এরাজ্যেও দলের আইটি সেলের নেতাদের বেশি করে পড়াশুনা করার দাওয়াই দিলেন রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষক অরবিন্দ মেনান। বর্তমান রাজনীতি, …
আরও পড়ুন »বাজপেয়ী জমানার নস্টালজিয়া ফেরাতে কী করছে বিজেপি? জেনে নিন এক ক্লিকে
নীল বণিক: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পাশাপাশি এবার বিজেপির সব অনুষ্ঠানে থাকবে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবি। প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জমানায় দলের সব অনুষ্ঠানে মঞ্চে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি রাখা থাকত। কিন্তুু বাজপেয়ীর জমানা শেষ হতেই সেই রীতিও পাল্টে যায়। ভোটের আগে সেই সেন্টিমেন্টকেই ফের ফিরিয়ে আনার প্রয়াস করছে দল। …
আরও পড়ুন »মুখ্য নির্বাচন কমিশনার হলেন সুনীল অরোরা
ওয়েব ডেস্ক: ভারতের মুখ্য নির্বাচন কমিশন কমিশনার হলেন সুনীল অরোরা। শনিবার ওম প্রকাশ রাওয়াত মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে পদত্যাগ করার পরই তাঁর জায়গায় আসেন সুনীল অরোরা। সুনীল অরোরার তত্বাবধানেই ২০১৯র লোকসভা নির্বাচন হবে। কয়েকদিন আগেই সুনীল অরোরার নাম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে চূড়ান্ত করে কেন্দ্র। আসন্ন লোকসভা নির্বাচন ছাড়াও …
আরও পড়ুন »প্রজাতন্ত্র দিবসে ভারতের বিশেষ অতিথি কে হচ্ছেন? জেনে নিন ক্লিক করে
ওয়েব ডেস্ক: প্রজাতন্ত্র দিবসে ভারতের বিশেষ অতিথি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে পাঠানো আমন্ত্রণপত্র স্বীকার করেছেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা। উল্লেখ্য, এর আগে ২০১৯ এর প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে। কিন্তু সেই …
আরও পড়ুন »বিদ্যার্থী পরিষদকে শহর পরিচ্ছন্ন করতে বললেন দিলীপ
নীল বণিক: সংঘ ঘনিষ্ঠ ছাত্র নেতাদের শহর পরিস্কার করার নিদান দিলেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত শুক্রবার কলকাতায় এবিভিপির মিছিলে সমর্থকদের ভিড়ে ধর্মতলা তথা শহীদ মিনার চত্বর নোংরা হয়। সংঘ ঘনিষ্ঠ ছাত্র নেতাদের খাওয়ার পর মধ্য কলকাতার কয়েকটি জায়গায় খাবারের প্যাকেট, থার্মোকলের থালা ইত্যাদি পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনায় বিরক্ত হন …
আরও পড়ুন »এবিভিপির মিছিলে ৭০ হাজার সমর্থক, কপালে ভাঁজ শাসক দলের
নীল বণিক: এবিভিপির মিছিলে ঘুম ছুটছে রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠনের। যদিও তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব সেকথা মুখে স্বীকার করছেন না। কিন্তু রাজ্যের গোয়েন্দাদের প্রাপ্ত রিপোর্টে চাপে পড়েছেন তৃণমূলের ছাত্র সংগঠন মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। শুক্রবার এবিভিপির মিছিলে অবরুব্ধ হয়ে পড়ে মধ্য কলকাতা। কলকাতা পুলিশের গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এবিভিপির …
আরও পড়ুন »পুলিশের জালে ধরা পড়ল ‘পুলিশ’! কীভাবে জানুন এক ক্লিকে
নিজস্ব সংবাদদাতা: পুলিশ সেজে জালিয়াতি। লালবাজারের অফিসার পরিচয় দিয়ে জালিয়াতি করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। তবে ইতিমধ্যে বাঁশদ্রোণী থানার পুলিশের পাতা জালে ধরা পড়েছে প্রতারক হরিদাস মণ্ডল। হরিদাস ডায়মন্ড হারবারের বাসিন্দা। মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে গড়িয়ার বাসিন্দা এক সব্জি ব্যবসায়ীর থেকে ৬০ হাজার টাকা আত্মসাৎ করেছিল সে, এমনই অভিযোগ …
আরও পড়ুন »দাঁড়িভিটের প্রতিবাদে এবিভিপির জমায়েতে অবরুদ্ধ শহর
নীল বণিক: দাঁড়িভিট নিয়ে মমতার প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামার হুমকি দিলেন এবিভিপির সাধারণ সম্পাদক আশীষ চৌহান। তিনি বলেন, মমতা ব্যানার্জি ভেবেছিলেন ইসলামপুরের আন্দোলন শেষ। কিন্তু ইসলামপুর নিয়ে দেশের ভিতর বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে বিদ্যার্থী পরিষদ। সামনেই শীতকালীন অধিবেশন। আর ইসলামপুরের ঘটনা আসন্ন শীতকালীন অধিবেশনে সংসদে উঠবে বলে জানান আশীষ। ইসলামপুর নিয়ে …
আরও পড়ুন »এবার জঙ্গলমহলে রামমন্দিরের দাবিতে সভা করবে ভিএইচপি
নীল বণিক: এবার জঙ্গলমহলে সংগঠনের আরও বিস্তার চাইছে বিশ্বহিন্দু পরিষদ। সেই উদ্দেশ্যে ডিসেম্বর মাস জুড়ে জঙ্গলমহলের চার জেলায় ঢালাও কর্মসূচী গ্রহণ করেছে ভিএইচপি। সূত্রের খবর, রামমন্দির নির্মাণের দাবি ও রাজ্যের হিন্দুদের স্বার্থরক্ষার মত দাবিগুলি নিয়ে জঙ্গলমহলে একাধিক সভা করবে বিশ্বহিন্দু পরিষদ। আগামী ৪ ডিসেম্বর পুরুলিয়ার সরাইয়ের ময়দানে রাজ্য বিশ্বহিন্দু পরিষদের …
আরও পড়ুন »১৯-এর দামামা: রাজ্যে আগামী ২মাসে ৪টি সভা মোদীর
নীল বণিক: ডিসেম্বর ও জানুয়ারি, দুই মাসে রাজ্যে চারটি সভা করার সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, রথযাত্রা কর্মসূচী সফল ভাবে শেষ করতেই রাজ্যে চারটি সভা করার সিদ্ধান্ত নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। আপাতত ২৮ ডিসেম্বর দূর্গাপুর, এবং একই দিনে মালদহে আরও একটি সভা করতে পারেন দেশের প্রধানমন্ত্রী, সূত্রের খবর এমনই। হুগলী …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news