ওয়েব ডেস্ক:
ভারতের মুখ্য নির্বাচন কমিশন কমিশনার হলেন সুনীল অরোরা। শনিবার ওম প্রকাশ রাওয়াত মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে পদত্যাগ করার পরই তাঁর জায়গায় আসেন সুনীল অরোরা। সুনীল অরোরার তত্বাবধানেই ২০১৯র লোকসভা নির্বাচন হবে। কয়েকদিন আগেই সুনীল অরোরার নাম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে চূড়ান্ত করে কেন্দ্র। আসন্ন লোকসভা নির্বাচন ছাড়াও জম্মু কাশ্মীর, ওড়িশা, হরিয়ানা, মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, অরুণাচল প্রদেশ ও সিকিমের বিধানসভা নির্বাচনের তত্বাবধান করবেন সুনীল অরোরা। প্রাক্তন আমলা সুনীল অরোরা নির্বাচন কমিশনে যোগ দেন ২০১৭ সালে। এর আগে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিবের দায়িত্ব পদ সামলেছেন। উল্লেখ্য, দেশের মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে কোনও ব্যক্তি ৬ বছর বা ৬৫ বছর পর্যন্ত দায়িত্বে থাকতে পারেন। নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনের বরিষ্ঠ কমিশনারকেই মুখ্য নির্বাচন কমিশনার পদে উন্নিত করা হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news