ওয়েব ডেস্ক:
প্রজাতন্ত্র দিবসে ভারতের বিশেষ অতিথি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে পাঠানো আমন্ত্রণপত্র স্বীকার করেছেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা। উল্লেখ্য, এর আগে ২০১৯ এর প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে। কিন্তু সেই নিমন্ত্রণ স্বীকার করেননি ট্রাম্প। হোয়াইট হাউসের তরফে আমন্ত্রণপত্র স্বীকার না করার কোনও কারন না জানালেও সেই সময় আমেরিকার সংসদে বার্ষিক রিপোর্ট পেশ করার কথা প্রেসিডেন্ট ট্রাম্পের। ২০১৫ সালে বারাক ওবামা প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে অংশ নেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news