নীল বণিক:
সংঘ ঘনিষ্ঠ ছাত্র নেতাদের শহর পরিস্কার করার নিদান দিলেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত শুক্রবার কলকাতায় এবিভিপির মিছিলে সমর্থকদের ভিড়ে ধর্মতলা তথা শহীদ মিনার চত্বর নোংরা হয়। সংঘ ঘনিষ্ঠ ছাত্র নেতাদের খাওয়ার পর মধ্য কলকাতার কয়েকটি জায়গায় খাবারের প্যাকেট, থার্মোকলের থালা ইত্যাদি পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনায় বিরক্ত হন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।
এদিন দিলীপ বলেন, শহরে মিছিল করলেই হবে না। শহরটাকে পরিস্কার করাও আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব বিদ্যার্থী পরিষদকে পালন করতে হবে। তাই আমি বিদ্যার্থী পরিষদের রাজ্য নেতৃত্বকে শহর পরিস্কার করার কথা বলেছি। আশা করছি দ্রুত সংঘ ঘনিষ্ঠ ছাত্র নেতারা সেই কাজ করবেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news