নীল বণিক
সিবিআইয়ের পর এবার ইডির জেরার মুখে তৃণমূল সাংসদ তাপস পাল। সোমবার সিজিও কমপ্লেক্সে তাপস পালকে টানা জেরা করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। রোজভ্যালির কর্ণধার গৌতম কুন্ডুকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পারেন তাপস পালই প্রথম রোজভ্যালির কর্ণধারকে চলচিত্র ব্যবসায় নামায়। ইডি সূত্রে খবর গৌতম কুন্ডু জিজ্ঞাসাবাদে জানিয়েছিলেন, অভিনেতা তাপস পাল একসময়ে রোজভ্যালির ফিল্ম ডিভিশনের ডিরেক্টর ছিলেন এবং গৌতম কুন্ডুর কাছ থেকে মোটা অঙ্কের টাকা তিনি নিতেন।রোজভ্যালির কর্ণধার গৌতম কুন্ডু কে ব্যবসায়িক ক্ষেত্রে সুযোগ সুবিধে দেবেন এই পরিপ্রেক্ষিতে গৌতম কুন্ডুর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ তাপস পালের বিরুদ্ধে। মূলত এই টাকাগুলি তিনি কোন জায়গায় ব্যবহার করেছেন সেই বিষয়গুলি খতিয়ে দেখার জন্য অভিনেতা তাপস পাল কে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন ইডি আধিকারিকেরা
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news