নীল বণিক:
দাঁড়িভিট নিয়ে মমতার প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামার হুমকি দিলেন এবিভিপির সাধারণ সম্পাদক আশীষ চৌহান। তিনি বলেন, মমতা ব্যানার্জি ভেবেছিলেন ইসলামপুরের আন্দোলন শেষ। কিন্তু ইসলামপুর নিয়ে দেশের ভিতর বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে বিদ্যার্থী পরিষদ। সামনেই শীতকালীন অধিবেশন। আর ইসলামপুরের ঘটনা আসন্ন শীতকালীন অধিবেশনে সংসদে উঠবে বলে জানান আশীষ।
ইসলামপুর নিয়ে শুক্রবার কলকাতায় এবিভিপির জমায়েত প্রমান করল নিহত দুই ছাত্রের মৃত্যুর সঠিক তদন্তের ব্যবস্থা করতে পারেনি রাজ্য সরকার। সে কারণে সিবিআইকে দিয়ে ইসলামপুরের ঘটনার তদন্ত করতে হবে বলে মনে করেন আশিষ চৌহান।

শুক্রবার ইসলামপুরের ঘটনা নিয়ে শহর জুড়ে মিছিল করে সংঘ ঘনিষ্ঠ ছাত্র সংগঠন বিদ্যার্থী পরিষদ। গেরুয়া সংগঠনের মিছিলে এদিন ধর্মতলা চত্বর অবরুব্ধ হয়ে পরে। হাওড়া, শিয়ালদা দুই স্টেশন থেকে আসা এবিভিপির সমর্থকদের মিছিলে গোটা মধ্য কলকাতা যানজট হয়। যার ফলে মধ্য কলকাতার ট্রাফিক ব্যবস্থা কিছুক্ষনের জন্য ভেঙে পড়ে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
Thanks.