Breaking News
Home / TRENDING / আজ মেয়র নির্বাচন, বন্ধু শোভনকে ভোটে আসতে বললেন ববি

আজ মেয়র নির্বাচন, বন্ধু শোভনকে ভোটে আসতে বললেন ববি

নিজস্ব সংবাদদাতা:

ঐতিহ্যবাহী কলকাতা পৌর সংস্থায় মেয়র নির্বাচনের নজির নেই। আজ তাই মেয়র নির্বাচন নিয়ে সাজসাজ রব কলকাতা পুরসভায়। তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের প্রতিদ্বন্দ্বী ২২ নম্বর ওয়ার্ডের বিজেপির মিনাদেবী পুরোহিত। পুর প্রতিনিধি না হয়েও মেয়র পদে যে কেউ যাতে বসতে পারেন, সেজন্য পুর আইন সংশোধন করে সম্প্রতি বিধানসভায় বিল পাশ করেছে তৃণমূল কংগ্রেস। সেই আইনকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলাও হয়েছে, যদিও হাইকোর্টের রায়ে মেয়র পদে নির্বাচনে কোনও বাধা নেই। ফলে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ হচ্ছে মেয়র পদে নির্বাচন।

কলকাতা পুরসভার ১৪৩ জন কাউন্সিলরের মধ্যে ১২২ জনই শাসকদলের। বাকি ৫ জন বিজেপির, ১৪ জন বামফ্রন্টের,কংগ্রেসের ২ জন। যদিও বাম ও কংগ্রেস জানিয়ে দিয়েছে তারা নির্বাচনে অংশ নেবেন না। ফলে ববি হাকিমের জয় একপ্রকার নিশ্চিত। আপাত নীরস এই নির্বাচনের যাবতীয় সার্চ লাইট আজ একজনের ওপরেই থাকবে, তিনি বিদায়ী মেয়র শোভন চট্টোপাধ্যায়। মেয়র পদে ইস্তফা দেওয়ার পর তিনি এখন সাধারণ কাউন্সিলর, ফলে দলের হুইপ অনুযায়ী তাঁরও ভোট দেওয়ার কথা। ফিরহাদ হাকিম নিজেই বন্ধু শোভনকে ফোন করে ভোট দেওয়ার অনুরোধ করেছেন ইতিমধ্যেই। তাই সংবাদ মাধ্যমের পুরো নজর তাঁর ওপরেই থাকবে আজ, একথা বলাই বাহুল্য।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *