নিজস্ব সংবাদদাতা:
পুলিশ সেজে জালিয়াতি। লালবাজারের অফিসার পরিচয় দিয়ে জালিয়াতি করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। তবে ইতিমধ্যে বাঁশদ্রোণী থানার পুলিশের পাতা জালে ধরা পড়েছে প্রতারক হরিদাস মণ্ডল। হরিদাস ডায়মন্ড হারবারের বাসিন্দা।
মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে গড়িয়ার বাসিন্দা এক সব্জি ব্যবসায়ীর থেকে ৬০ হাজার টাকা আত্মসাৎ করেছিল সে, এমনই অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ পাওয়া মাত্র তদন্তে নামে বাঁশদ্রোণী থানার পুলিশ। এরপরই পুলিশের পাতা জালে ধরা পড়ে প্রতারক হরিদাস।
ইতিমধ্যে জেরায় নিজের অপরাধ স্বীকার করেছে ধৃত অপরাধি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত হরিদাস মণ্ডলের নামে এর আগেও মামলা হয়েছে বালিগঞ্জ থানা ও বাঁকুড়ার খাতড়া থানায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news