নীল বণিক:
এবার জঙ্গলমহলে সংগঠনের আরও বিস্তার চাইছে বিশ্বহিন্দু পরিষদ। সেই উদ্দেশ্যে ডিসেম্বর মাস জুড়ে জঙ্গলমহলের চার জেলায় ঢালাও কর্মসূচী গ্রহণ করেছে ভিএইচপি। সূত্রের খবর, রামমন্দির নির্মাণের দাবি ও রাজ্যের হিন্দুদের স্বার্থরক্ষার মত দাবিগুলি নিয়ে জঙ্গলমহলে একাধিক সভা করবে বিশ্বহিন্দু পরিষদ।
আগামী ৪ ডিসেম্বর পুরুলিয়ার সরাইয়ের ময়দানে রাজ্য বিশ্বহিন্দু পরিষদের পক্ষ থেকে একটি সভা করার পরিকল্পনা গ্রহণ করেছে সংগঠনটি। পাশাপাশি জানা গিয়েছে, ঝাড়গ্রামে একটি বড়সড় সভা করার জন্য রাজ্য বিশ্বহিন্দু পরিষদের রাজ্য অফিসে পরিকল্পনা গ্রহন করা হয়েছে। আপাতত জঙ্গলমহলের চারটি জেলায় রাম মন্দির নির্মাণের দাবি নিয়ে আন্দোলনে নামতে চলেছে ভিএইচপি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news