ওয়েব ডেস্ক: ভোটের আগে থেকে শুরু হয়েছিল, ভোটের মধ্যেও হয়েছে। এবার ভোট পরবর্তী সময়েও অব্যাহত ছত্তিশগড়ের মাওবাদি কার্যকলাপ। আজ ছত্তিশগড়ের সুকমায় মাওবাদি ও নিরাপত্তারক্ষী বাহিনীর মুখোমুখী সংঘর্ষ হয়। এই ঘটনায় নিহত হয়েছে ৮ মাওবাদি জঙ্গি। পাশাপাশি মৃত্যু হয়েছে ২ কর্তব্যরত জওয়ানের।
আরও পড়ুন »মানুষ খেতে পান না বিশ্বাস করি না, ঝাড়গ্রামে বললেন মুখ্যমন্ত্রী
ওয়েব ডেস্ক: ঝাড়গ্রামে সফরে গিয়ে সোমবার মুখ্যমন্ত্রী বললেন, ঝাড়গ্রামে সব মানুষ ২টাকা কেজি চাল পান। কিছুদিন আগে যেখানে শবর মৃত্যু ঘটেছিল মূলত অনাহারে ও বিনা চিকিৎসায়, সেই ঝাড়গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, মানুষ খেতে পান না বিশ্বাস করি না। তিনি বলেন, সবাই পেট ভরে ভাত খান। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, মাথা …
আরও পড়ুন »ডিসেম্বরে রাজ্য জুড়ে ‘হিন্দু সম্মেলন’
নীল বণিক: ২০১৯ এর আগে রাজ্য জুড়ে হিন্দু সম্মেলন করতে চলছে বিশ্বহিন্দু পরিষদ। উত্তর থেকে দক্ষিণ… বাংলার সব প্রান্তেই হিন্দু সংগঠনটি রাম মন্দিরের দাবিতে সম্মেলন করবে। ৯ ডিসেম্বর উত্তরবঙ্গের ঈশ্বরপুর থেকে তাদের সম্মেলন শুরু করছে বিশ্বহিন্দু পরিষদ। গোটা ডিসেম্বর মাস জুড়ে সংগঠনের রাজ্য ও কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এই সম্মেলন হবে। …
আরও পড়ুন »মাটিতে রথ, আকাশে কপ্টার উড়বে বিজেপির গণতন্ত্র বাঁচাও যাত্রায়
নীল বণিক: রথের পর এবার দিল্লি থেকে আসছে কপ্টার। এই হেলিকপ্টারগুলি গনতন্ত্র বাঁচাও যাত্রাতে ব্যাবহার করবে রাজ্য বিজেপি। দলীয় সূত্রে খবর, দিল্লি থেকে দুটি হেলিকপ্টার আসছে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই এই কপ্টার দুটি চলে আসবে পশ্চিমবঙ্গে। হেলিকপ্টার গুলি আকারে ছোট। রাজ্যের যে কোনও জায়গায় নামার জন্যই ছোট হেলিকটার একটি বেসরকারি …
আরও পড়ুন »রথযাত্রার পরেই মিশন ২০১৯, বিজেপির দখলে দেওয়াল
নীল বণিক: ২০১৯-এর যুদ্ধে কিছুটা এগিয়ে গেল রাজ্য বিজেপি। ডিসেম্বরে রথযাত্রার কর্মসূচী পালন করতে ইতিমধ্যেই দেওয়াল লেখা শুরু করেছেন বিজেপি কর্মীরা। এরসঙ্গে সুকৌশলে লোকসভা ভোটের জন্য দেওয়াল দখলের কাজটাও সেরে ফেলছেন বিজেপি কর্মীরা। রাজ্যের প্রতিটি অঞ্চলে বিজেপি কর্মীরা দেওয়াল দখলের কাজ অনেকটাই সেরে ফেলেছেন। যা দেখে দেরিতে হলেও ব্রিগেডের সভার …
আরও পড়ুন »রাজধানীতে বিজেপির সেমিনার, নজর রাজ্য গোয়েন্দার!
নীল বণিক: দিল্লিতে বিজেপির সেমিনারে কড়া নজর রাখছেন রাজ্যের গোয়েন্দারা। শনিবার বিকেল ৫.০০ টায় দিল্লিতে শুরু হবে ‘সেভ বেঙ্গল’ নামে এক আলোচনা সভা। সেই সভাতে বক্তব্য রাখবেন বিজেপির কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ, দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। দিল্লিতে অনাবাসি বাঙালিদের বাংলার বর্তমান রাজনৈতিক অবস্থা তুলে ধরতেই এই …
আরও পড়ুন »সাবিত্রী-কৃষ্ণেন্দুর জন্যে দরজা খোলা, মালদায় বললেন মুকুল
নিজস্ব সংবাদদাতা: সাবিত্রী-কৃষ্ণেন্দুর জন্য দরজা খোলা, মালদায় বললেন মুকুল। বলাবাহুল্য, সাবিত্রী ও কৃষ্ণেন্দু জেলার দুই হেবিওয়েট নেতা তথা প্রাক্তন মন্ত্রী। তাঁদের জন্য ভবিষ্যতের দরজা খুলে দিলেন মুকুল। একেই হয়তো বলে চানক্যের চাল। এমনি এমনি মুকুল রায়কে বিজেপির কেন্দ্রীয় কমিটি রাজ্যে আগামী লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ দায়িত্বটি দেয়নি, ফের বোঝা গেল বৃহস্পতিবার। …
আরও পড়ুন »খড়্গপুরে বিজেপির গণতন্ত্র বাঁচাও যাত্রার প্রস্তুতি সভা
নিজস্ব সংবাদদাতা: খড়গপুর, ২৩ নভেম্বর: খড়গপুর ২নং উত্তর মণ্ডলের মুকসুদপুর বাজারে ভারতীয় জনতা পার্টি আজ একটি পথসভার ডাক দেয়। লোকসভার নির্বাচনের আগে যে গণতন্ত্র বাঁচাও যাত্রা বের হবে আজকের সভা ছিল তারই প্রস্তুতিতে। সভায় দিলীপ ঘোষ রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। পাশাপাশি উপস্থিত মানুষের সামনে কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজগুলি তুলে …
আরও পড়ুন »খিদিরপুর ডিপোয় আগুন, ভশ্মীভূত বাস
নিজস্ব সংবাদদাতা: খিদিরপুর ট্রাম ডিপোয় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভশ্মীভূত সরকারি বাস। বৃহস্পতিবার রাতে হঠাৎ খিদিরপুর ট্রাম ডিপোয় আগুন লেগে যায়। একটি বাস সম্পূর্ণ ভশ্মীভূত হওয়া ছাড়াও বেশ কয়েকটি বাসের অল্প বিস্তর ক্ষতি হয়। দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসকর্মীরা জানিয়েছেন, রাত নামলেই এই ডিপোয় অসামাজিক কাজকর্ম শুরু হয়। …
আরও পড়ুন »খিদিরপুর ডিপোয় আগুন, ভস্মীভূত বাস
নিজস্ব সংবাদদাতা: খিদিরপুর ট্রাম ডিপোয় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত সরকারি বাস। বৃহস্পতিবার রাতে হঠাৎ খিদিরপুর ট্রাম ডিপোয় আগুন লেগে যায়। একটি বাস সম্পূর্ণ ভস্মীভূত হওয়া ছাড়াও বেশ কয়েকটি বাসের অল্প বিস্তর ক্ষতি হয়। দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসকর্মীরা জানিয়েছেন, রাত নামলেই এই ডিপোয় অসামাজিক কাজকর্ম শুরু হয়। …
আরও পড়ুন »তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে রণক্ষেত্র আলিপুর
নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার রাতে আলিপুরের ঠেকরিয়া স্ট্রিটে তোলাবাজিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে ভাঙচুর করা হয় ক্লাবঘর। এলাকায় পার্কিংয়ের টাকা তোলাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এলাকার দুই তৃণমূল কর্মী প্রতাপ সাহা ও বিপ্লব মিত্রর সমর্থকদের মধ্যে টাকা ভাগাভাগি নিয়ে গণ্ডগোলের জেরে শুরু হয় মারপিট। বিপ্লব …
আরও পড়ুন »বিজেপি কর্মীদের ওপর চড়াও তৃণমূল দুষ্কৃতী, আহত ১১
নিজস্ব সংবাদদাতা, বাসন্তী : বাসন্তীতে বিজেপি কর্মীদের ঘিরে ফেলে ব্যাপক মারধর করার অভিযোগ উঠলে তৃণমূল কর্মীদৈর বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরহনার বাসন্তী ব্লকের ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের ৩নং মালি পাড়া স্কুল মাঠে। জানা গিয়েছে এদিন বিকালে এলাকায় বিজেপির একটি কার্যকরী সমিতি গঠন নিয়ে আলোচন সভা বসেছিল। সভা চলাকালীন …
আরও পড়ুন »একচক্ষু মমতা, ববিকে মেয়র করায় ক্ষোভ দলের অন্দরে
সঞ্জয় সরকার তৃণমূল কংগ্রেসের ক্ষমতায়ন কী একটি ছোট বৃত্তের মধ্যেই আটকে থাকছে! এই ‘বেয়াড়া’ প্রশ্নটি উঠছে ববি হাকিমকে মেয়রের চেয়ারে বসানোর পর।এই ব্যাপারে তৃণমূল নেত্রী কী একেবারেই একচক্ষু! রাজ্য মন্ত্রীসভার দিকে তাকালে বা তৃণমূল কংগ্রেসের দলীয় পদাধিকারীদের দিকে তাকালে অবশ্য এমনটাই মনে হবে। প্রথমেই আসা যাক রাজ্য মন্ত্রীসভায়। সেখানে হাতে …
আরও পড়ুন »শোভনের মতে নেত্রীর নির্দেশ, মমতার বললেন, ‘ও’ আগেই অব্যাহতি চেয়েছিল
নিজস্ব সংবাদদাতা: শোভন বললেন, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের সঙ্গে ইস্তফা দেওয়ার সম্পর্ক নেই। শোভন বললেন, তিনি কখনও কর্তব্যে গাফিলতি করেননি। সাংবাদিকদের জানিয়ে ছিলেন নিজের ইচ্ছেতে নয়, নেত্রীর নির্দেশেই ইস্তাফা দিচ্ছেন। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় কাউন্সিলরদের বৈঠকে, সর্বসম্মতিক্রমে মেয়র ও ডেপুটি মেয়রের নাম ঘোষণার প্রাককালে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, শোভন এর আগেই বার …
আরও পড়ুন »বৈশাখী কখনও কোনও ফাইল স্পর্শ করেনি: শোভন
নিজস্ব সংবাদদাতা: মেয়র পদ ইস্তফা দেওয়ার পরও তিনি যে ‘দিদির ভাই’ সাংবাদিক সম্মলনে তা বুঝিয়ে দিলেন শোভন চট্টোপাধ্যায়। বোঝালেন নেত্রী ও দলের কাছে তিনি কৃতজ্ঞ, তাঁর ব্যক্তিগত সম্পর্ক আদালতে বিচারাধীন, বৈশাখী তাঁর কাজের বিষয় নাক গলাত না ইত্যাদি ইত্যাদি। আর কিছুক্ষণের মধ্যেই আলিপুরে শুরু হতে চলেছে কলকাতা পুরসভার কাউন্সিলরদের বৈঠক। …
আরও পড়ুন »মুকুল-কানন কথার মিল, এগারোর সাফল্য নিয়ে মমতাকে বার্তা শোভনের
ডম্বরুপাণি উপাধ্যায়: শোভন চট্টোপাধ্যায় মন্ত্রীত্ব ছাড়ার পরেই মধ্যপ্রদেশের ইন্দোর থেকে প্রতিক্রিয়া জানিয়ে ছিলেন মুকুল রায়। তিনি বলে ছিলেন, ২০০৪-এর পর ঘুরে দাঁড়ানোর লড়াইতে যাঁরা অগ্রণী ভূমিকা নিয়ে ছিলেন, শোভন চট্টোপাধ্যায় ছিলেন তাঁদের অন্যতম। রাজনীতির খবর যাঁরা রাখেন তাঁরা জানেন ২০০৪ সাল মানে সেই সময় যখন লোকসভায় তৃণমূলের একজন মাত্র প্রতিনিধি …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news