Breaking News
Home / TRENDING / এবিভিপির মিছিলে ৭০ হাজার সমর্থক, কপালে ভাঁজ শাসক দলের

এবিভিপির মিছিলে ৭০ হাজার সমর্থক, কপালে ভাঁজ শাসক দলের

নীল বণিক:

এবিভিপির মিছিলে ঘুম ছুটছে রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠনের। যদিও তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব সেকথা মুখে স্বীকার করছেন না। কিন্তু রাজ্যের গোয়েন্দাদের প্রাপ্ত রিপোর্টে চাপে পড়েছেন তৃণমূলের ছাত্র সংগঠন মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

শুক্রবার এবিভিপির মিছিলে অবরুব্ধ হয়ে পড়ে মধ্য কলকাতা। কলকাতা পুলিশের গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এবিভিপির মিছিলে প্রায় ৭০ হাজার ছাত্র পা মিলিয়েছেন সেদিন। কলকাতায় আগামী দিনে সংঘ ঘনিষ্ঠ ছাত্র সংগঠন মিছিল করলে তা আরও বৃহৎ আকার ধারণ করতে পারে বলে মনে করেছেন গোয়েন্দারা। বছর দুয়েক আগেও কলকাতায় এবিভিপির মিছিলে বড়জোর ৫ হাজার ছাত্রের সমাগম হত। কিন্তু ইসলামপুর সহ বিভিন্ন ঘটনায় বিদ্যার্থী পরিষদের সমর্থন ধীরে ধীরে বাড়তে শুরু করেছে বলে মনে করছেন গোয়েন্দারা।

যদিও এবিভিপির মিছিল নিয়ে প্রকাশ্যে পাত্তা দিতে নারাজ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভটাচার্য। তিনি বলেন, তৃণমূল ছাত্র পরিষদ শহরে এর থেকেও বড় মিছিল করছে। কয়েকটি বিরোধী ছাত্র সংগঠনের সদস্যরা এবিভিপিতে ভিড় জমিয়েছে। এই নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ ভাবিত নয়, মত তৃণাঙ্কুরের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *