Breaking News
Home / TRENDING / মেয়র পদে জয়ী ফিরহাদ

মেয়র পদে জয়ী ফিরহাদ

ওয়েব ডেস্ক:

কলকাতা পুরসভা ভোটে মেয়র পদে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিম। আজ সকালেই ভোটাভুটি হয়। ফলাফল প্রকাশ পেতে দেখা যায় ফিরহাদ হাকিম পেয়েছেন ১২১টি ভোট। অন্যদিকে বিপক্ষের বিজেপি প্রার্থী মীনাদেবী পুরকাইত পেয়েছেন ৫টি ভোট। একটি ভোট পড়েনি। ১৬৩ নং ওয়ার্ডের  কাউন্সিলর সুষ্মিতা ভট্টাচার্য অসুস্থতার জন্য ভোট দিতে আসতে পারেননি। অন্য দিকে বামেরা নির্বাচন বয়কট করে প্রতিবাদ দেখায়। এমত অবস্থায় শোভন চট্টোপাধ্যায়ের পদত্যাগের পর প্রত্যাশা মতই ফিরহাদ হাকিম হলেন কলকাতা পুরসভার নতুন মেয়র।

উল্লেখ্য, এদিন দেরি করে হলেও ভোট দিতে আসেন প্রাক্তন মেয়র। শোভন চট্টোপাধ্যায় জয়ী নতুন মেয়রকে শুভেচ্ছাও জানান। তিনি এদিন সংবাদমাধ্যমকে বলেন, ফিরহাদ ভালো কাজ করবে। পাশাপাশি ফিরহাদ হাকিম বলেন, দল এত দায়িত্ব দিয়েছে ভালো লাগছে, মন দিয়ে কাজ করব।

এদিন সাবেক রীতি মেনে ধুতো পাঞ্জাবি পরে শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন নবনির্বাচিত মেয়র ফিরহাদ হাকিম।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *