Breaking News
Home / TRENDING / বিষমদ কাণ্ডের পরও রমরমিয়ে চলছে চোলাইয়ের ব্যবসা

বিষমদ কাণ্ডের পরও রমরমিয়ে চলছে চোলাইয়ের ব্যবসা

নীল বণিক:

শান্তিপুর বিষমদ কাণ্ডের পরও নদিয়ার বেশ কয়েকটি জায়গায় রমরমিয়ে চলছে চোলাই মদের ব্যবসা। কয়েকদিন আগেই শান্তিপুরে বিষমদ খেয়ে ৮ জনের মৃত্যুর পর তৎপর হয় প্রশাসন। নদিয়ার পুলিশ সুপার রূপেশ কমারের জানিয়েছেন, জেলাজুড়ে তল্লাশি অভিযান চলছে। তবে কিছু জায়গায় মানুষের সচেতনতার অভাবেই চোলাই মদ পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। তবে ইটভাটার শ্রমীকদের সচেতন করতে প্রশাসন উদ্যোগী হয়েছে। পুলিশ সুপার জানান, দুস্কৃতিরা লুকিয়ে চোলাই বিক্রি করলে সাধারন মানুষকে থানা বা জেলার পুলিশ কন্ট্রোলরুমে খবর দিতে বলা হয়েছে। সাধারন মানুষের নাম গোপন থাকবে বলেও জানান নদিয়া জেলার পুলিশ সুপার।
এদিকে এসবের পরেও নদিয়ার শান্তিপুর থানার অন্তগর্ত ফুলিয়া, হবিবপুরে এখনও মিলছে চোলাই। তবে চেনা মানুষ ছাড়া চোলাই মদ বিক্রি করছেন না ব্যবসায়ীরা। একই চিত্র তাহেরপুর থানাতেও। বীরনগর রেলস্টেশন, তাহেরপুর রেলস্টেশন, বাদকুল্লা, অঞ্জনা নদীর পাশেও অবাধে পাওয়া যাচ্ছে চোলাই মদ। এছাড়াও ভাগিরথী, জলঙ্গী নদী গুলির পাশের ইটভাটা গুলিতেও মিলছে চোলাই। তার মানে, জোর তল্লাশি বা শ্রমিকদের মধ্যে সচেতনতার পরেও বাগে আনা যায়নি এই বিষ ব্যবসাকে। শান্তিপুরের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য পুলিশ আরও কী পদক্ষেপ নেয় সেটাই দেখার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *